কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাত, পাতলা মুসুর ডাল আর মচমচে আলুভাজা—বাংলাদেশিদের কাছে এ যেন অকৃত্রিম এক স্বাদ-আনন্দ। এই সরল খাবারকে আরও খানিকটা পরিপূর্ণ করতে অনেকেই প্লেটে যোগ করেন এক টুকরা লেবু। বিয়েবাড়ির ভোজ থেকে শুরু করে বাসার সাধারণ খাবার, গরম খাবারের সঙ্গে লেবুর এই জনপ্রিয় জুটি যেন বহুদিনের অভ্যাস।

শুধু তাই নয়, অনেকে আবার গরম স্যুপ, গরম মাছের ঝোল কিংবা মাংসের ঝোলে লেবুর রস চিপে খান। এমনকি ওজন কমানোর আশায় সকালে গরম জল-লেবু-মধুও অনেকের রুটিনে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাস কি সত্যিই উপকারী? গরম খাবারের সঙ্গে লেবু মেশানো কি স্বাস্থ্যকর?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবুতে থাকা ভিটামিন সি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক-চুল ভালো রাখে, দাঁত মজবুত করে এবং শরীরের ভেতরের নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখে। কিন্তু দুঃখের বিষয়, এই ভিটামিন সি তাপ-সংবেদনশীল। গরম ভাত বা ডালের সঙ্গে লেবুর রস মেশালে তার পুষ্টিগুণ দ্রুত কমে যায়। শরীরে প্রবেশ করার আগেই ভিটামিন সি নষ্ট হয়ে যায় বলে আসলে তেমন কোনও উপকারই মেলে না।

সকালে গরম জল-লেবু-মধুও তেমন কার্যকর নয়

আনন্দবাজার বলছে, ওজন কমানোর আশায় অনেকেই সকালে গরম জল-লেবু-মধু পান করেন। কিন্তু জেনে রাখা ভালো, অতিরিক্ত গরম জলে লেবুর রস মেশালে ভিটামিন সি বেশিরভাগই তাপে নষ্ট হয়ে যায়। ফলে প্রত্যাশিত সুফল পাওয়া যায় না।

তাহলে কীভাবে খাবেন লেবু

পুষ্টিবিদদের মতে, গরম ধোঁয়া ওঠা খাবারের সঙ্গে লেবু মেশানো উচিত নয়। তাই খাবার যদি গরম থাকে, আগে একটু ঠান্ডা করে নিন। ঘরের তাপমাত্রায় এলেই লেবুর রস মেশাতে পারেন।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন, সকালে লেবু খেতে চাইলে ফুটন্ত পানিতে নয়, হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করাই উপকারী।

তাই অভ্যাস ভাঙতে না চাইলেও খানিক সচেতন হওয়া জরুরি। লেবুর আসল পুষ্টিগুণ পেতে চাইলে রান্না বা গরম খাবারের সঙ্গে সরাসরি না মিশিয়ে একটু ঠান্ডা হওয়ার পরেই লেবু ব্যবহার করাই সবচেয়ে ভালো। আপনার স্বাস্থ্যই এতে উপকৃত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X