কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাত জাগার অভ্যাস অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকাল আধুনিক কর্মব্যবস্থার কারণে অনেকেই রাত জেগে কাজ করা বা দেরি করে ঘুমানোর অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছেন। অনেক অফিসে ২৪ ঘণ্টা শিফটে কাজ হওয়ায় রাতের কাজ যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

কিন্তু এই অভ্যাস যে শরীরের ওপর নীরবে ভয়ংকর প্রভাব ফেলছে, তা অনেকেই টের পান না। বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, মানসিক স্থিতি এবং হরমোনের ওপর রাত জাগা মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে, বলছেন আইভিএফ বিশেষজ্ঞ ডা. ইলা গুপ্তা।

ডা. গুপ্তা জানান, মানুষের শরীর একটি নির্দিষ্ট ঘুমের ছন্দ অনুযায়ী কাজ করে। রাতে কাজ করার ফলে এই ছন্দ ভেঙে যায় এবং শরীরের হরমোনগুলো অস্বাভাবিক হয়ে পড়ে। এতে নারীদের মাসিক চক্র বদলে যেতে পারে, মেলাটোনিন কম উৎপন্ন হয়, আর স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বাড়ে।

এই পরিবর্তনগুলো ডিম্বাণুর স্বাস্থ্যে প্রভাব ফেলে এবং গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। পুরুষদের ক্ষেত্রেও একই প্রভাব দেখা যায়, রাত জাগলে টেস্টোস্টেরনের মাত্রা কমে, যার ফলে শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান হ্রাস পায়। অনেক দম্পতির কোনো শারীরিক সমস্যা না থাকলেও শুধু অনিয়মিত জীবনযাপন ও গভীর রাত পর্যন্ত কাজ করা বন্ধ্যাত্বের লুকানো কারণ হতে পারে।

রাত জাগার আরও একটি বড় সমস্যা হলো মানসিক চাপ। গভীর রাতে কাজ করা ব্যক্তিদের শরীর ও মন নিয়ত চাপের মধ্যে থাকে। এতে তারা ঠিকমতো খাবার খান না, অতিরিক্ত ক্যাফেইন নেন এবং ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। মানসিক চাপ ও অপুষ্টি একসঙ্গে মিলে প্রজনন ক্ষমতাকে আরও দুর্বল করে। তাছাড়া ক্যারিয়ার গড়ার চাপে অনেক দম্পতি সন্তান নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফার্টিলিটি স্বাভাবিকভাবেই কমে, আর রাত জাগার মতো অভ্যাস এই সমস্যা আরও ত্বরান্বিত করে।

ডা. ইলা গুপ্তা মনে করেন, কাজের সময়সূচি সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু জীবনধারায় পরিবর্তন আনা যায়। নিয়মিত ঘুমের সময় বজায় রাখা, রাতের স্ক্রিন টাইম কমিয়ে আনা, সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা - এই ছোট ছোট পরিবর্তন ভবিষ্যতের বড় ঝুঁকি এড়াতে সাহায্য করে। তিনি বলেন, আজ সামান্য সচেতনতা আনতে পারলে আগামী দিনে জটিল স্বাস্থ্যসমস্যা থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X