স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিশ্বকাপে নতুন নিয়ম আনছে ফিফা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গরম থেকে ফুটবলারদের রক্ষা করতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দুই অর্ধে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। খেলোয়াড়দের শারীরিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার ঘোষণা অনুযায়ী, আবহাওয়া যেমনই হোক—তাপমাত্রা বেশি বা কম—সব ম্যাচেই সমান নিয়ম কার্যকর থাকবে। প্রতিটি অর্ধে ২২ মিনিটে রেফারি খেলা থামাবেন, যেখানে খেলোয়াড়রা তিন মিনিট সময় পাবেন পানি পান ও শরীর ঠান্ডা করার জন্য।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রচণ্ড গরম, দাবানল এমনকি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক ঝুঁকির কথাও উঠে আসছে বিশেষজ্ঞদের আলোচনায়। এতে খেলোয়াড়দের পাশাপাশি দর্শক ও স্টেডিয়ামকর্মীদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা।

সম্প্রতি পিচেস ইন পেরিল শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের ১৬ ভেন্যুর মধ্যে ১০টিই চরম তাপমাত্রার ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অঞ্চলে অবস্থিত। প্রতিবেদনটি তৈরি করেছে পরিবেশবাদী সংগঠন ফুটবল ফর দ্য ফিউচার ও কমন গোল।

এর আগে গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও তীব্র গরম নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ সে টুর্নামেন্টে খেলতে গিয়ে নিজেকে ‘মাথা ঘোরার মতো অবস্থায়’ অনুভব করার কথা জানান এবং আবহাওয়াকে ‘খুবই বিপজ্জনক’ বলে আখ্যা দেন।

এদিকে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলও সম্প্রতি বলেছেন, অতিরিক্ত গরমের কারণে প্রয়োজনে ম্যাচ চলাকালীন বদলি খেলোয়াড়দের ড্রেসিংরুমেই থাকতে হতে পারে।

ফিফা জানায়, বিশ্বকাপে চালু হতে যাওয়া হাইড্রেশন ব্রেক হবে আগের টুর্নামেন্টগুলোর তুলনায় আরও সহজ ও কার্যকর সংস্করণ। আগে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেই কুলিং ব্রেক বাধ্যতামূলক ছিল।

ফিফার প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানোলো সুবিরিয়া বলেন, ‘প্রতিটি ম্যাচেই—ভেন্যু বা ছাদ থাকুক না থাকুক—দুই অর্ধে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে। এটি হবে হুইসেল থেকে হুইসেল পর্যন্ত নির্ধারিত সময়। যদি নির্ধারিত সময়ের কাছাকাছি কোনো ইনজুরির জন্য খেলা বন্ধ থাকে, তাহলে বিষয়টি রেফারি তাৎক্ষণিকভাবে বিবেচনা করবেন।’

অতিরিক্ত তাপের বিষয়টি মাথায় রেখেই বিশ্বকাপে ১৩টি ভিন্ন কিক-অফ সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ফিফা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১০

১১ রানে হারল বাংলাদেশ

১১

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১২

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৩

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৪

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৫

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৬

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৭

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৮

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৯

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

২০
X