কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৮:২৪ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

শীতে মর্নিং ওয়াক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর

শীতের সকালের হাঁটাহাঁটি। ছবি : সংগৃহীত
শীতের সকালের হাঁটাহাঁটি। ছবি : সংগৃহীত

খুব সকালে ঘুম থেকে উঠে শরীর ভালো রাখার জন্য আমরা অনেকেই বাইরে হাঁটাহাঁটি (মর্নিং ওয়াক) করতে যায়। সকালের এই কাজটি আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। তবে সামনে শীত আসছে, এই সময়ে সকালে হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য কতটা ভালো, সেটা সম্পর্কেও আমাদের জানতে হবে।

শীতের ভোরে হালকা গরম কাপড়ে হাঁটাহাঁটি করতে ভালোবাসেন অনেকেই। কিন্তু এই অভ্যাস কী শরীরের জন্য ভালো, কী বলছে বিজ্ঞান। এ জন্য প্রথমে জানতে হবে শীতের সকালের আবহাওয়া কেমন থাকে। অন্য সময়ের তুলনায় শীতে বাতাস বেশ জমাট বেঁধে থাকে। শীতের ভোরেও এই জমাটভাব সবচেয়ে বেশি।

যত রোদ ওঠে, তত মাটি উষ্ণ হতে শুরু করে। এতে মাটির সংলগ্ন বাতাস ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। ফলে বাতাসের জমাটভাব কেটে যায়। এর প্রভাবই কিন্তু পড়ে আমাদের শরীরে।

ভোরে বাতাস জমাট হয়ে থাকে বলে দূষণের পরিমাণও বেশি থাকে। এই সময় হাঁটাহাঁটি করলে ফুসফুসের অসুখ যেমন শ্বাসকষ্ট, হাঁপানি হতে পারে। বয়স্ক ব্যক্তি ও ছোটদের এই সমস্যা বেশি দেখা দেয়।

তবে যত রোদ ওঠে, ততই বাতাসের জমাট ভাব কেটে যায়। এতে দূষণের কণাগুলো ধীরে ধীরে বাতাসের ওপরের স্তরে চলে যায়। এই সময় হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট, হাঁপানির আশঙ্কা কম।

তবে শহর এলাকায় সকাল একটু গড়ালেই যানবহনের চাপ বেড়ে যায়। এতে নতুন করে দূষণ ছড়ায়। তাই শীতের সময় বয়স্কদের জন্য হাঁটাহাঁটি কিছুটা আশঙ্কার। এর বদলে বাড়িতেও ব্যায়াম, জগিং, হাঁটাহাঁটি করতে পারেন। এতে শরীরচর্চাটা ঠিকঠাক থাকে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

১০

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

১১

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

১২

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

১৩

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

১৪

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১৬

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১৭

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৮

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৯

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

২০
X