কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোলাগঞ্জ থেকে লুট করা’ পাথর ডেমরায় উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করেছে র‌্যাব। পাথরগুলো সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট করা বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১-এর একটি দল সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীর তীরে অভিযান চালায়। এ সময় একটি ১০ চাকার মালবাহী ট্রাকের ভেতর থেকে আনলোড করার সময় পাথরগুলো উদ্ধার করা হয়। ট্রাকের ভেতরে বালু দিয়ে ঢেকে পাথরগুলো আনা হয়েছে।

র‍্যাব কর্মকর্তাদের ধারণা, এখানে ৪০ হাজার ঘনফুট পাথর রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন শীর্ষ একটি গণমাধ্যমকে জানান, সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকা থেকে লুট হওয়া পাথরের বড় একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পাথরগুলো ভোলাগঞ্জ থেকে সাতটি গদিতে আনা হয়েছে। তিনি বলেন, পাথরগুলো ক্রাশিং মেশিনের সামনে আনলোড করা হয়, যাতে দ্রুত ভেঙে ফেলা যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গদিগুলোর মালিক কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি লুট করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের বেশির ভাগ পাথর। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১০

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১১

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১২

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৩

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৪

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৫

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৭

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৮

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৯

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

২০
X