কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফের নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক ডা. দীন মোহাম্মদ

অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ছবি : সংগৃহীত
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। ছবি : সংগৃহীত

দুই বছরের জন্য আবারও চুক্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশের প্রখ্যাত নিউরোমেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।

সোমবার (৮ ডিসেম্বর) তাকে এ পদে পুনর্নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। আগামী ১২ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগের মেয়াদ কার্যকর হবে। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে চুক্তিতে এই হাসপাতালের পরিচালকের দায়িত্বে আছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ দীন মোহাম্মদ।

কাজী দীন মোহাম্মদ ফরিদপুর জেলা স্কুল থেকে পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢাকা মেডিকেলের ছাত্র হিসেবে ১৯৭৮ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস হতে মেডিসিনে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে নিউরোলজিতে এমডি ডিগ্রি লাভ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হসপিটাল ম্যাডিসন থেকে ক্লিনিক্যাল নিউরোফিজিওলজির ওপর ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজে স্নায়ুরোগ বিভাগের অধ্যাপক পদে যোগদান করেন। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক পদে নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর সভাপতি নির্বাচিত হন।

তার ১৮৬টির অধিক গবেষণাপত্র দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি নিনস, সিডিসি (আটলান্টা) ইরাসমাস (নেদারল্যান্ডস) ও আইসিডিডিআর, বি এর যৌথ গবেষণা প্রকল্পে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত। তিনি স্ট্রোক, মৃগীরোগ ও স্মৃতিভ্রংশ রোগ সম্পর্কিত সামাজিক গবেষণার প্রধান গবেষক। পারকিনসন্স রোগ ও বিবিধ স্নায়ুক্ষয়ী রোগের গবেষণায় যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় ও নিনস-এর যৌথ গবেষণার জ্যেষ্ঠ গবেষক তিনি। গিয়েন-বাড়ৈ সিন্ড্রোমের প্রতিষেধকের সন্ধানে পরিচালিত আন্তর্জাতিক গবেষণার তিনি বাংলাদেশি সহগবেষক। এপিলেপসি-বিলিফস এবং মিসবিলিভস তার যৌথ লেখা। ডব্লিউএইচও বুলেটিনসহ অনেক জার্নাল নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার সম্মাননার মধ্যে আছে কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তান থেকে পাওয়া সম্মানিক এফসিপিএস। তার কর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে ডা. ইব্রাহিম স্মারক স্বর্ণপদক দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১১

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১২

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

১৩

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

১৪

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

১৫

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

১৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

১৭

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

১৮

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১৯

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

২০
X