কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধের নির্দেশ

মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর ভবন। ছবি : সংগৃহীত
মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর ভবন। ছবি : সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই দিনে আরও ২টি বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর, মিরপুর ও রামপুরার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুটি টিম এ অভিযান পরিচালনা করেন।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলো হলো- মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল এবং উত্তরা হাই কেয়ার হাসপাতালের হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় বন্ধ করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাইকেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারের কালার কোডেড বিন সঠিক না থাকায় মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে।

এদিন আরও পরিদর্শন করা হয়- লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলের উদ্দেশ্যে রিজভী / ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে আপনারা বার বার আঁতাত করেছিলেন

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১০

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১১

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১২

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৩

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১৪

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

১৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১৬

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১৭

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১৮

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৯

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

২০
X