কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতিতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বকেয়া বেতন প্রদানসহ চার দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন সারা দেশের বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তাদের এই কর্মবিরতি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

শনিবার (১৬ মার্চ) পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবের হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতির তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রেইনি ডাক্তারদের ৯ মাসের বকেয়া ভাতার দাবির পাশাপাশি প্রাইভেট প্রতিষ্ঠানের নন-রেসিডেন্ট ডাক্তারদের বন্ধ ভাতা চালু এবং প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ৩০ হাজার টাকা পরিশোধের বিষয়ে বিসিপিএস ও বিএসএমএমইউর সঙ্গে কয়েক দফা আলোচনায় কোনো ফল আসেনি।

এ অবস্থায় সবার মতামতের ভিত্তিতে সাত দিন (১৬ মার্চ থেকে ২৩ মার্চ) দেশের সব প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতির ঘোষণা দেওয়া হচ্ছে।

আমাদের দাবি পূরণের ভিত্তিতে কর্মবিরতির পরে আমাদের পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

ট্রেইনি চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে-

১. বিসিপিএস ট্রেইনি ডাক্তাদের বকেয়া ভাতা ৭ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

২. প্রাইভেট নন-রেসিডেন্ট ডাক্তারদের ভাতা পুনরায় চালু করে নিয়মিত করতে হবে।

৩. প্রাইভেট রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে।

৪. স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, বিএমএ, স্বাচিপ এবং স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন ব্যক্তিদের প্রতিশ্রুতি মোতাবেক ভাতা ২৫ হাজার থেকে আরেক দফা বাড়াতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

ইতিহাসের এই দিনে

১০

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৪

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৫

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৮

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

১৯

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

২০
X