কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন

মালিবাগের হোসাফ টাওয়ারে নির্মিত এই হাসপাতালের উদ্বোধন করেন আসগর আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মনজুর মোর্শেদ। ছবি : কালবেলা
মালিবাগের হোসাফ টাওয়ারে নির্মিত এই হাসপাতালের উদ্বোধন করেন আসগর আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মনজুর মোর্শেদ। ছবি : কালবেলা

থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত ৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত ‌‘থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে’র উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর মালিবাগের হোসাফ টাওয়ারে নির্মিত এ হাসপাতালের উদ্বোধন করেন আসগর আলী হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র কনসালট্যান্ট ডা. সালমা আফরোজ এবং ফাউন্ডেশনের কনসালট্যান্ট ডা. জান্নাতুল ফেরদৌস সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ডাক্তার আব্দুর রহিম। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন ডা. আব্দুর রহিম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন ও থ্যালাসেমিয়া সংক্রান্ত ডিজিটাল উপস্থাপনা দেন ডা. মঞ্জুর মোর্শেদ। বক্তারা তাদের বক্তব্যে দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে থ্যালাসেমিয়া নির্ণয়ে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস টেস্ট করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের মানসম্মত ল্যাবরেটরিতে থ্যালাসেমিয়া রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে রয়েছে ব্লাড ব্যাংক। এই ব্লাড ব্যাংকে বছরে ৩ হাজার ৫০০ ব্যাগ রক্ত স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

এর আগে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সকাল ৮টায় রাজধানীর মালিবাগের হোসাফ টাওয়ার থেকে শুরু হয়ে সিআইডি সদর দপ্তর প্রদক্ষিণ করে আবার হোসাফ টাওয়ারে ফিরে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১১

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১২

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৩

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৪

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৫

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৬

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৭

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৮

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৯

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

২০
X