কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০১:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা জেলায় সোয়া পাঁচ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

শনিবার সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পুরোনো ছবি
শনিবার সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পুরোনো ছবি

আগামী শনিবার (০২ জুন) সারা দেশের ২ কোটি ২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ঢাকা জেলার পাঁচ উপজেলা ও সাভার পৌরসভার ৫ লাখ ৩৩ হাজার ৪৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ইতোমধ্যে জেলার পাঁচটি উপজেলা ও একটি পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপুল কান্তি বিশ্বাস।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর আজিমপুর ঢাকা জেলার সিভিল সার্জন কার্যালয়ে এক সভায় তিনি এসব তথ্য জানান।

সিভিল সার্জন ডা. বিপুল কান্তি বিশ্বাস জানান, পাঁচ উপজেলা ও একটি পৌরসভায় এক হাজার ৭৪৩টি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কেন্দ্র রয়েছে। এছাড়াও অস্থায়ী কেন্দ্র আছে আরও এক হাজার ৬১৮টি। সেইসঙ্গে অতিরিক্ত কেন্দ্র তৈরি করা হয়েছে আরও ১২৬টি। এসব কেন্দ্রে শনিবার এক যোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম পরিচালনায় তিন হাজার ৪৮৬ জন স্বেচ্ছাসেবক ও ২৩৪ জন স্বাস্থ্যকর্মী দিনব্যাপী কাজ করবেন।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতগুলো কেন্দ্র সক্রিয় থাকার পরেও কোনো শিশু যেন বাদ না পড়ে এ জন্য জেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও নদী ঘাটে অস্থায়ী টিম কাজ করবে।

সভায় আরও বক্তব্য রাখের জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবির, মেডিকেল অফিসার ডা. কাজী মো. ওমর ফারুক। অনুষ্ঠানে মূল তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নূরেন মুবাশ্শিরা প্রভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১০

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১১

রিজার্ভ আরও বাড়ল

১২

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৪

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৫

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৬

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৭

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১৮

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১৯

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

২০
X