মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প

কালবেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প। ছবি : কালবেলা
কালবেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প। ছবি : কালবেলা

প্রতিদিনের খাদ্য তালিকায় কী ধরনের খাবার অন্তর্ভুক্ত করতে হবে; কোন খাবার কোন বেলা খেতে হবে আর তাতে আমিষ-শর্করার পরিমাণ কেমন থাকবে, কতটা সময় ঘুমাতে হবে- তা নিয়ে বিস্তর পরামর্শ দেন পুষ্টিবিদরা।

রোববার (০৭ সেপ্টেম্বর) দৈনিক কালবেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প। ক্যাম্পের হেলথ পার্টনার হিসেবে ছিল এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড ডায়াগোনস্টিক সেন্টার এবং সার্বিক সহযোগিতা করেছে পুষ্টিবিদ ফাউন্ডেশন। এই আয়োজনে রাজধানীর বিভিন্ন হাসপাতালের পুষ্টিবিদরা যোগ দিয়েছিলেন। আগামীকাল সোমবারও স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিবেন বিভিন্ন চিকিৎসক এবং পুষ্টিবিদেরা।

স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা ক্যাম্প উদ্বোধন করেন দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। এ সময় অতিথি হেসেবে উপস্থিত ছিলেন ডা. নাফিজ প্রমুখ। ক্যাম্পে রোববার স্বাস্থ্য সেবা পরামর্শ দিয়েছেন পুষ্টি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ডায়েটিশিয়ান রেবেকা সুলতানা রুনা, পুষ্টি ফাউন্ডেশনের সহসভাপতি এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র ডায়েটেশিয়ান ও নিউট্রোশনিস্ট প্রীতি ইসলাম, প্যানকেয়ার হসপিটালের কনসালট্যান্ট নিউট্রিশনিস্ট সাজিয়া মাহমুদ, এসআইবিএল ফাউন্ডেশন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডায়েটিশিয়ান নাইমা রুবি, ইবনেসিনা স্পেশালাইজড হসপিাটালের নিউট্রশনিস্ট ও ডায়েট কনস্যাল্টট্যান্ট জান্নাতুন নেসা, পুস্টি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কাজী হামিদা বানু বর্ষা প্রমুখ।

নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট রেবেকা সুলতানা বলেন, এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিবিষয়ক ক্যাম্পেইন করেছি। গণমাধ্যম হিসেবে এটা আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠান। যেখানে আমরা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনামূলক সেবা ও পরামর্শ দিতে এসেছি। আমরা সবাইকে বোঝাতে চাই যে খাদ্যাভাসে পরিবর্তনের মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। গণমাধ্যমের বন্ধুরা বিষয়টি বুঝতে পারলে তারা দেশের মানুষদের বোঝাতে সক্ষম হবে। আমরা সবাইকে জানাতে চাই, খাদ্যাভাসে অনিয়মের কারণে তারা স্বাস্থ্যগত নানা সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভুগছেন তারা, মানসিক চাপেও ভুগছেন, সঠিকভাবে পুষ্টিকর খাবার খেলে তারা সুস্থ থাকবেন, কর্মক্ষেত্রেও চাঙ্গা থাকবেন।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি রাশেদ রাব্বি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X