কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাগ হলে অনেকেই তা প্রকাশ না করে নীরব থাকেন। অনেকের ধারণা, রাগ দেখানো মানেই দুর্বলতা প্রকাশ— আর তাতে তৈরি হতে পারে অশান্তি, নষ্ট হতে পারে সম্পর্ক। তাই বন্ধুত্ব, দাম্পত্য বা পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে বহু মানুষ নিজের রাগ নিজেই চেপে রাখেন।

কিন্তু মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে তা শরীর ও মনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization-WHO)-এর Stress & Mental Health সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাগ দমন করলে শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল দীর্ঘ সময় সক্রিয় থাকে। এর ফলে ধীরে ধীরে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি, হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাতসহ নানা শারীরিক জটিলতা।

দিনের পর দিন মনের ভেতর রাগ জমে থাকছে? কারও ওপর ভীষণ রাগ হলেও কিছুতেই তা প্রকাশ করতে পারছেন না, বরং নিজের ভেতরেই পুষে রাখছেন? গবেষণায় দেখা গেছে, এই অভ্যাস থেকে ধীরে ধীরে তৈরি হতে পারে অ্যাংজাইটি, বিষণ্নতা, প্যানিক অ্যাটাক, এমনকি হঠাৎ করে অতিরিক্ত রাগ বিস্ফোরণের মতো সমস্যাও।

এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ ডা. অনিরুদ্ধ সেন বলেন, ‘রাগ চেপে রাখা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা নয়। এতে মানসিক চাপ জমতে থাকে, যা একসময় শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়।’

তাহলে কি রাগ প্রকাশ করলেই বিপদ কমে যাবে? বিশেষজ্ঞদের মতে, রাগ প্রকাশ করা জরুরি, তবে তা অবশ্যই আক্রমণাত্মকভাবে নয়। শান্তভাবে, সংযত ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করলে মানসিক চাপ কমে এবং সম্পর্কও থাকে সুস্থ।

মনোবিদ ডা. সৌম্য ঘোষ বলছেন, ‘রাগকে দমন নয়, নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করাই মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।’

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রাগ সামলাতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছুটা সময় নেওয়া, নিজের অনুভূতির কথা স্পষ্টভাবে বলা, নিয়মিত শরীরচর্চা ও মেডিটেশন করা এবং প্রয়োজন হলে মনোবিদ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি।

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X