কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে ২০২ জন নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ১৬তম গ্রেডে ২পদে ২০২ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া গত ০১ আগস্ট থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণের সর্বশেষ তারিখ ০৪ সেপ্টেম্বর ২০২৪ হতে বৃদ্ধি করে ০৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রতিষ্ঠানের নাম : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পদের সংখ্যা : ০২টি। লোকবল নিয়োগ : ২০২ জন।

পদের নাম : টিকিট মেশিন অপারেটর। পদসংখ্যা : ১৩৯টি। বেতন : গ্রেড ১৬। শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা : কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

পদের নাম : কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা : ৬৩ টি বেতন : গ্রেড ১৬ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা : কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। বয়সসীমা : ০১ আগস্ট ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীরমুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। আবেদন ফি : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ০৩ অক্টোবর ২০২৪

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X