কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:২৬ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি সংশোধন করল পিএসসি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীদের নতুন বিজ্ঞপ্তি অনুসরণের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৯ মে প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমাদান প্রক্রিয়া গত ১ জুন থেকে শুরু হয়েছে, যা চলবে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে যারা ২৫ জুনের পর ইউজার আইডি পাবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টার (অর্থাৎ ২৮ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত) মধ্যে ফি জমা দিতে পারবেন।

বিশেষ এই বিসিএসের পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যে কোনো নির্দেশনা কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X