মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পূবালী ব্যাংকে বড় নিয়োগ, আগামীকালই আবেদনের শেষ দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে আবেদন চলছে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি নতুন জনবল নিয়োগের লক্ষ্যে একটি বড় আকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকের একটি নির্ধারিত শূন্য পদে মোট ১৫০ জন দক্ষ ও যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগটি হবে মূলত অস্থায়ী ভিত্তিতে, তবে সফলভাবে এক বছর কাজ সম্পন্ন করলে প্রার্থীকে স্থায়ী পদে উন্নীত করার সুযোগ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।

এক নজরে পূবালী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: পূবালী ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র অফিসার (অস্থায়ী ভিত্তিতে)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, যেখানে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের GPA/CGPA থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: বর্তমানে অফিসার বা সমমানের পদে কর্মরত ব্যাংক কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা:

- গার্মেন্টস রপ্তানি খাতে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজসহ)। - সিডিসিএস (CDCS), সিএসডিজি (CSDG), সিইটিএস (CETS), এআইবিবি (AIBB) সার্টিফিকেটধারীরা অগ্রাধিকার পাবেন। - মাইক্রোসফট অফিস ও ডেটা বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন ও চাকরির ধরন:

- প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। - এক বছর সফলভাবে সম্পন্ন করলে স্থায়ী করা হবে। - সিনিয়র অফিসার স্কেল অনুযায়ী বেতন প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২৫

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X