কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ৪৮তম বিসিএসের ফল কখন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এসসিকিউ) পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফল প্রস্তুত থাকলে তা আজ রাতেও প্রকাশ করা হতে পারে।

রোববার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফলাফল দ্রুত প্রকাশে পিএসসি কাজ করে যাচ্ছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামীকাল সোমবারের (২১ জুলাই) মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হবে। তবে সব কিছু প্রস্তুত থাকলে তার আগেও প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সে তথ্য প্রকাশ করেনি পিএসসি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X