কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরির মধ্যে প্রথম ধাপের ১৪টি কারিগরি পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। মোট ১,৭৯১টি শূন্য পদে নিয়োগের অংশ হিসেবে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ আগস্ট (শুক্রবার), দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

সোমবার (২৮ জুলাই) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৩ সালের ৩১ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং ২০২৪ সালের ৯ মার্চের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে প্রথম ধাপে কারিগরি পদগুলোর লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত ১৪টি পদ হলো: ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিকল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান ও ইলেকট্রিশিয়ান।

আগ্রহী আবেদনকারীদের মঙ্গলবার (২৯ জুলাই) থেকে খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষার দিন রঙিন কপি প্রিন্ট করে সঙ্গে আনা আবশ্যক।

প্রবেশপত্র ডাউনলোডে কোনো ধরনের সমস্যা হলে অফিস সময়ের মধ্যে ০১৭১০-৮২৯৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X