কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, আবেদন যেভাবে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

চাকরিপ্রত্যাশীদের জন্য মিলল বড় সুখবর। বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ৮৮০টি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সব থেকে বেশি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে। প্রতিষ্ঠানটি ১ হাজার ২৮৯টি পদে লোকবল নেবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই পদগুলোতে আবেদন করা যাবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি

পদের নাম : অফিসার (সাধারণ)

পদসংখ্যা : (মোট ১ হাজার ৮৮০টি)

১. সোনালী ব্যাংক পিএলসি : ২২৬টি

২. রূপালী ব্যাংক পিএলসি : ৩০টি

৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি : ১৩৯টি

৪. বেসিক ব্যাংক পিএলসি : ৫০টি

৫. বাংলাদেশ কৃষি ব্যাংক : ১ হাজার ২৮৯টি

৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক : ৪৮টি

৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি

৮. কর্মসংস্থান ব্যাংক : ৮টি

৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক : ৩৩টি

১০. প্রবাসী কল্যাণ ব্যাংক : ২০টি

১১. পল্লী সঞ্চয় ব্যাংক : ১৭টি

শিক্ষাগত যোগ্যতা

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে

২. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলো ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

৩. কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন-ভাতা

১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট-এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। এর আগে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়

৩০ নভেম্বর-২০২৫

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X