কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া আজ রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে সব মিলিয়ে তিন হাজার ১৪০ জন নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। যাদের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৯৩ এবং ২ নভেম্বর ২০০২ তারিখের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা বিসিএসে আবেদনের সুযোগ পাবেন।

এই ক্যাডারে সহকারী সার্জন পদ এক হাজার ৬৮২টি। আর সহকারী ডেন্টাল সার্জন পদ ১৬টি। সংখ্যার দিক থেকে এর পরই আছে শিক্ষা ক্যাডার পদ (৯২০টি)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্ত ৬৫ জন নেওয়া হবে। স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা এই বিসিএসে অংশ নিতে পারবেন।

আবেদনের লিংক ও বিস্তারিত : http://bpsc.teletalk.com.bd

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X