কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। এদিন পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র ছাড়াও ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস, জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) ব্যতীত কোনোপ্রকার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা অন্য কোনো কার্ড বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কারসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলাসমূহের প্রার্থীরা পরীক্ষা দেবেন। এ লক্ষ্যে শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে প্রার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি সংগ্রহ করতে হবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী।

এর আগে, গত বছর ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৭৯ জন এবং পরীক্ষার কেন্দ্র ছিল ৫৩৫টি। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১০

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১১

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১২

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৩

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১৪

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৫

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৬

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৭

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৮

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১৯

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

২০
X