কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

নিয়োগ দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে ৯ ক্যাটাগরির পদে ৩য় থেকে ২০তম গ্রেডে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

এ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় গ্রেডের পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

নবম গ্রেডের সেকশন অফিসার পদে দুজন ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

দশম গ্রেডের প্রশাসনিক কর্মকর্তা পদে দুজনকে ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

১৫তম গ্রেডের ক্যাটালগার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

১৬তম গ্রেডের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে দুজনকে ও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২০তম গ্রেডের অফিস সহায়ক পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান পিডিএফ কপি, আবেদন ফিসহ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ও ফি প্রদানের বিষয়ে বিস্তারিত How to Apply মেনুতে পাওয়া যাবে। একই ওয়েবসাইটে ‘Academic Qualifications and Others’ মেনু থেকে যোগ্যতার বিস্তারিত বিবরণ জানা যাবে।

আবেদন ফি

ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি (সার্ভিস চার্জ ছাড়া) পরিশোধ করতে হবে। তৃতীয় গ্রেডের পদের জন্য ৬০০ টাকা; নবম ও দশম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা; ১৫ ও ১৬তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য ১০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময় : ১০ মার্চ ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১০

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১১

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

১২

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৩

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৪

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১৫

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৬

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১৭

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১৮

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৯

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

২০
X