কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, পদ সংখ্যা ৩০

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়। ছবি : সংগৃহীত

পঞ্চগড় জেলার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি চারটি ক্যাটাগরিতে ১৩ থেকে ১৬তম গ্রেডভুক্ত মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে।

১. পদের নাম : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম : পরিসংখ্যানবিদ

পদসংখ্যা : ২টি

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)

৩. পদের নাম : স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা : ২৫টি

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম : গাড়িচালক

পদসংখ্যা : ২টি

শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাশ বা সমমানের পরীক্ষায় পাশ। হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনায় অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ৯৭০০-২৩৪৯০ টাকা (গ্রেড-১৫) ও ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের সময়সীমা : ১৮ এপ্রিল ২০২৪

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা পঞ্চগড় সিভিল সার্জনের ওয়েবসাইটে আবেদন করতে ক্লিক করুন এখানে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X