কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৫০ পদে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের তিনটি শূন্য পদে ২০ জনকে নিয়োগ দেবে। আবেদন ০৩ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

পদসংখ্যা ও বিভাগ : ৩টি শূন্য পদে ২০ জন

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

১. পদের নাম : কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ০৪টি

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে।

২. পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা : ০৪টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

মাসিক বেতন : ১১,০০০-২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।

অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ৪৫ শব্দ ও ৭০ শব্দ ও বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২৫ শব্দ ও ৩০ শব্দ।

৩. পদের নাম : অফিস সহায়ক

পদ সংখ্যা : ১২টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

মাসিক বেতন : ৮,২৫০-২০,০১০/- টাকা (গ্রেড-২০)।

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদন শুরুর তারিখ : ০৩ এপ্রিল ২০২৪

আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল ২০২৪

আবেদন ফি : ১৩তম গ্রেডের পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X