কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি, বেতন প্রায় ৫৫ হাজার

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ছবি : ইন্টারনেট

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ক্যাটাগরিতে চুক্তিভিত্তিক তিনজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৮ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

পদ ও জনবল : ৩টি ও তিনজন

আবেদন শুরুর তারিখ : ১৭ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ সময় : ৮ মে ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত

১. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অ্যাকাউন্টস/ফিন্যান্স/অডিট)

পদসংখ্যা : ১টি

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স : ১৭ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

বেতন : মূল বেতন ৫৪,৬০০ টাকা

সুযোগ-সুবিধা : বাসা ভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্য সুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)

পদসংখ্যা : ১টি

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ-৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স : ১৭ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

বেতন : মূল বেতন ৫৪,৬০০ টাকা

সুযোগ-সুবিধা : বাসা ভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম : জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)

পদসংখ্যা : ১টি

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ-৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স : ১৭ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

চাকরির ধরন : চুক্তিভিত্তিক

কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

বেতন : মূল বেতন ৪২,০০০ টাকা।

সুযোগ-সুবিধা : বাসা ভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী যোগ্য প্রার্থীরা বিসিপিসিএলের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X