বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
লক্ষ্য যাত্রী সেবার মানোন্নয়ন 

৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিল বিমান

বিমানের প্রধান কার্যালয় বলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টদের নিয়োগপত্র দেওয়া হয়। ছবি : সংগৃহীত
বিমানের প্রধান কার্যালয় বলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টদের নিয়োগপত্র দেওয়া হয়। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বাড়াতে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই উড়োজাহাজ সংস্থা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টদের নিয়োগপত্র দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম নতুন কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) মো. মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিমানের পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালিত শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সর্বোচ্চ সেবা অব্যাহত রয়েছে। এই দুটি খাতে আরও সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগ পাওয়া গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিমান কর্মকর্তারা বলছেন, শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে বিমানের বিভিন্ন পদে ১১০০ কর্মী নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন পদে আরও সাড়ে পাঁচশ কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিমানের একজন কর্মকর্তা বলেন, ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের লক্ষ্য বিমানের যাত্রীসেবা ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে সর্বোচ্চ আন্তর্জাতিকমানের সক্ষমতা বাড়ানো। সে লক্ষ্যে এরই মধ্যে অন্তত এক হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট ক্রয় করা হয়েছে। এসব ইক্যুইপমেন্ট পুরো কাজে লাগানো শুরু হলে থার্ড টার্মিনালসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী সেবার মান বদলে যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X