রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েত-দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল বিমানের 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বেশ কিছু ফ্লাইটের সূচিতে পরিবর্তন হয়েছে। এতে কোনো উড়োজাহাজ মেরামতের পর পুনরায় উড্ডয়ন করছে, আর কিছু উড়োজাহাজকে গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এ পরিস্থিতিতে বাতিল হয়েছে বিমানের দুটি ফ্লাইট। একটি হচ্ছে ঢাকা থেকে কুয়েতগামী এবং অপরটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী রুটের ফ্লাইট।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, আজ ঢাকা থেকে কুয়েত ও দুবাইয়ের দুটি ফ্লাইট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে পরিচালনার পরিকল্পনা ছিল। তবে উড়োজাহাজ সংকটের কারণে উভয় ফ্লাইটই বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা-কুয়েত রুটের বিজি-৩৪৩ ফ্লাইটটি বিকেল ৩টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল, আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইটটি বিকেল ৫টা ৫ মিনিটে ছাড়ার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ বাতিল হওয়া কুয়েত ও দুবাইয়ের ফ্লাইটগুলো আগামীকাল থেকে পুনরায় পরিচালিত হবে। নতুন সময়সূচি যাত্রীদের জানানো হচ্ছে। এ ছাড়া রোমে গ্রাউন্ডেড থাকা ড্রিমলাইনার উড়োজাহাজটি উড্ডয়নযোগ্য করতে আজ বিমানের নিজস্ব পাঁচজন প্রকৌশলী সেখানে পৌঁছেছেন। আশা করা হচ্ছে দ্রুতই উড়োজাহাজটি উড্ডয়ন উপযোগী হবে। এরপর রোমে থাকা যাত্রী ও ক্রুদের ওই উড়োজাহাজে করে ঢাকায় আনা হবে।

এর আগে ১০ আগস্ট রোমে বিমানের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়। যা এখনো উড্ডয়ন উপযোগী করতে পারেননি বিমান কর্তৃপক্ষ। ফলে ওই ফ্লাইটে থাকা ২৬২ জন যাত্রীসহ ক্রুদের সবাইকে হোটেলে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা বিমানের খরচে হোটেলে থাকবেন।

উল্লেখ্য, গত এক মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অন্তত ৯টি উড়োজাহাজে উড়াল দেওয়ার আগে এবং পরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে চাকা খুলে যাওয়া, ফেটে যাওয়া, ইঞ্জিনে অতিরিক্ত কম্পন, কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়া, ল্যান্ডিং গিয়ারের দরজা সঠিকভাবে বন্ধ না হওয়াসহ নানা সমস্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X