কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

১ মিলিয়ন পাউন্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল, আবেদনের সুযোগ পাবে বাংলাদেশও

১ মিলিয়ন পাউন্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল
১ মিলিয়ন পাউন্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল। ছবি : ইন্টারনেট

দ্বিতীয়বারের মতো ‘ইন্টারন্যাশনাল কোলাবোরেশন গ্র্যান্টস-২০২৪’ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। এক মিলিয়ন পাউন্ডের এ অনুদান কর্মসূচি যুক্তরাজ্যের শিল্পজগৎ এবং বিশ্বব্যাপী শিল্পকর্ম সংশ্লিষ্টদের মধ্যে নতুন সাংস্কৃতিক তৈরিতে সহায়তা করবে। আন্তর্জাতিক সহযোগিতা অনুদান ২৫ হাজার থেকে ৭৫ হাজার পাউন্ড। অনলাইনে আবেদন চলছে।

গত ৩১ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতি প্রকল্পে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের কিছু জানার প্রয়োজনে আগামী ১৩ ফেব্রুয়ারি অনলাইন তথ্য সেশন চালু রাখবে সংস্থাটি।

আবেদনের যোগ্যতা : আবেদনকারীকে তাদের প্রকল্পে অবশ্যই যুক্তরাজ্যের শিল্পী এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি তুলে ধরতে হবে। এ ছাড়া যুক্তরাজ্য এবং তাদের অংশীদার দেশগুলোর মধ্যে কী কী সুযোগ-সুবিধা সৃষ্টি করবে সে বিষয়টি তুলে ধরতে হবে। প্রকল্পগুলো যে কোনো সম্পর্কিত হতে পারে।

যেসব দেশ অংশগ্রহণ করতে পারবে : অংশীদারত্বের অংশ হিসেবে প্রতিটি প্রকল্পে কমপক্ষে একটি যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এবং নিচে তালিকাভুক্ত দেশগুলোর একটি সংস্থা অন্তর্ভুক্ত হতে হবে। দেশগুলো হলো আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কিউবা, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কসোভো, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মন্টিনিগ্রো, মেক্সিকো, মরক্কো, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিনি অঞ্চল, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, সার্বিয়া, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সিরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুরস্ক, উগান্ডা, ইউক্রেন, উজবেকিস্তান, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, ইয়েমেন ও জিম্বাবুয়ে।

আগ্রহীরা আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১০

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১১

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১২

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৩

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১৪

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৫

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৬

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৭

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৮

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১৯

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

২০
X