কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ১৭তম বিজেএস প্রিলির ফল প্রকাশ

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লোগো। ছবি : সংগৃহীত

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭শ বিজেএস) পরীক্ষা-২০২৪ এর প্রাথমিক (প্রিমিলিনারি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে পাবলিস করা হয়েছে।

ফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৩ জন পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ পাসের হার ৯ দশমিক ৭২ শতাংশ। এর আগে শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি ১০০ জন সহকারী জজ নিয়োগের উদ্দেশে 'সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭শ বিজেএস) পরীক্ষা, ২০২৪' এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর মোট ৭ হাজার ৩১০ জন পরীক্ষার্থী আবেদন করেন। গত শনিবার আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ২০২ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় ১ হাজার ১০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭শ বিজেএস) পরীক্ষা, ২০২৪ এর লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১০

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৬

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৭

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৮

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৯

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

২০
X