ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শোকজের জবাব দেননি নাজমুল, পরবর্তী পদক্ষেপ কী?

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত

৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল বিসিবির বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব দেননি।

বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবির শৃঙ্খলা কমিটির কাছেও কোনো ধরনের লিখিত উত্তর জমা দেননি বিতর্কিত এই পরিচালক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলই ভালোভাবে বলতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কদিন আগেই ক্রিকেটারদের পারফরম্যান্স ও পারিশ্রমিক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নাজমুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে কঠোর অবস্থান নেন ক্রিকেটাররা। এমনকি বিপিএলের ম্যাচ বয়কটের পথেও হাঁটার সিদ্ধান্ত নেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিসিবি ওই পরিচালককে সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পাশাপাশি তার মন্তব্যের ব্যাখ্যা জানতে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

শনিবার বেলা ১১টার মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা ছিল নাজমুলের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়ার পাশাপাশি তিনি উল্টো এ ধরনের নোটিশ পাঠানো নিয়েই বোর্ডের কাছে প্রশ্ন তোলেন বলে জানিয়েছে একটি সূত্র। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মন্তব্য করতে রাজি নন। তবে বোর্ডের এক পরিচালক কালবেলাকে জানিয়েছেন, জবাব না পেলে গঠনতন্ত্র মেনেই সিদ্ধান্ত নেবে বিসিবি।

মাঠে ফেরার আগে ক্রিকেটারদের দাবি ছিল, বিতর্কিত পরিচালক নাজমুলের পদত্যাগ। তবে বোর্ড জানিয়েছিল, শোকজের পর প্রসেস মেনেই এগোতে হবে বিসিবিকে। সেজন্য ক্রিকেটারদের ৪৮ ঘণ্টা অপেক্ষা করতেও বলা হয় এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেয় বিসিবি। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো জবাব দেননি এম নাজমুল। এ পরিচালককে বুঝাতে নানা চেষ্টা করেন অন্য পরিচালকরা। তবে নিজেদের অবস্থানে অনড়ই ছিলেন তিনি। অর্থ বিভাগের চেয়ারম্যান থেকে তাকে সরিয়ে দেওয়া কিংবা মন্তব্যের জন্য কারণ দর্শানোসহ দুটো ঘটনাই দেশের ক্রিকেটেও নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে। এবার চিঠির জবাব না দেওয়ার পর বোর্ড কি ধরনের ব্যবস্থা নিচ্ছে—সেটাই দেখার অপেক্ষা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X