কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চার পদে আটজনকে নিয়োগ দেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। ছবি : ইন্টারনেট

সম্প্রতি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে ষষ্ঠ থেকে দশম গ্রেড পর্যন্ত মোট আটজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১১ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)

পদ ও জনবল : ৪টি ও ৮ জন

কর্মস্থল : ঢাকা

আবেদন শুরুর তারিখ : ২১ মে, ২০২৪

আবেদনের শেষ তারিখ : ১১ জুন, ২০২৪

১. পদের নাম : প্রোগ্রামার

পদসংখ্যা : ২টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ৩৫ বছর

বেতন স্কেল : ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)

২. পদের নাম : মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা : ১টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রোগ্রামার/সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে অন্যূন চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স : ৩৫ বছর

বেতন স্কেল : ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

৩. পদের নাম : সহকারী পরিচালক

পদসংখ্যা : ৪টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়স : ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম : উপসহকারী পরিচালক

পদসংখ্যা : ১টি

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়স : ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৭.৫০ টাকাসহ মোট ৫৫৭.৫০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১০

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১১

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১২

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৩

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৪

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৫

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৬

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৭

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১৮

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১৯

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

২০
X