কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

ইউএস-বাংলা গ্রুপের একটি বিমান বহর
ইউএস-বাংলা গ্রুপের একটি বিমান বহর। ছবি : ইন্টারনেট

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের ‘জিএসই অপারেটর’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম : জিএসই অপারেটর

পদসংখ্যা : নির্ধারিত নয়

বয়স : সর্বোচ্চ ৪০ বছর

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে

বেতন : ২৫,০০০-৩০,০০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৩ মে, ২০২৪

কর্মক্ষেত্র : অফিস

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ১৫ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এসএসসি পাস

অন্যান্য সুবিধা : ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে। চিকিৎসা বিমা, উৎসব ও অন্যান্য ভাতা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

যেভাবে আবেদন করবেন : সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ আপডেটেড সিভি/জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের উভয় দিকের ছবি, অরিজনাল ড্রাইভিং লাইসেন্সের সামনের/পেছনের ছবি, অরিজনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলে ডেলিভারি স্লিপের ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদের ছবি, পূর্ববতী কাজের অভিজ্ঞতার সনদ/অভিজ্ঞতাপত্রের ছবি যদি থাকে সব কাগজপত্রের স্ক্যান করা ছবি পিডিএফ করে প্রদত্ত লিংকে গিয়ে জমা দিতে হবে। অথবা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

বি.দ্র. শুধু বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

ঠিকানা : ৭ম তলা, বাড়ি : ০১, রোড : ০১, সেক্টর : ০১, উত্তরা, ঢাকা-১২৩০

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেট ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’, এ কারণেই ‘না’ ভোট: বিরোধী দলের মুখপাত্র

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১১

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১২

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৩

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৪

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৫

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৬

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৭

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৮

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৯

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

২০
X