মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দিনে আধা ঘণ্টা ব্যয় করে যেভাবে শিখতে পারেন ইংরেজি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন্য দীর্ঘদিন পড়ার পরও বেশির ভাগ মানুষ ভালো করে ইংরেজি শিখতে পারেন না।

অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়। জড়তা কাটিয়ে যেকোনো পরিস্থিতিতে অনায়াসে ইংরেজি বলা শিখুন কঠিন গ্রামার ও ভোকাবুলারির মারপ্যাঁচ ছাড়াই।

আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক— যা-ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।

১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ দূরে সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।

স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।

আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।

ইউটিউবে ‘Blippi’ লিখে সার্চ দিন। আপনি যদি কোনো দিনও ইংরেজি না বোঝেন, না শেখেন, এই চ্যানেলটা দেখে অনেক ইংরেজি শিখতে পারবেন। আপনার বাসায় যদি শিশু-কিশোর থাকে, তাকে নিয়ে দেখতে পারেন।

Blippi ছাড়াও দেখতে পারেন Dora the Explorer, Daniel Tiger’s Neighborhood, Sesame Street, Peppa Pig শোগুলো।

অনেকে বলতে পারেন, ‘এগুলো তো বাচ্চাদের জন্য।’

হ্যাঁ, এগুলো শিশুদের জন্য। শিশুরা ভাষা শেখে কীভাবে খেয়াল করেছেন?

একটা শিশুকে যে দেশে রাখবেন বা ছোটবেলায় যে ভাষার পরিবেশে (দেখা, শোনা, বলা) রাখবেন, সেই ভাষাই শিশুটা শিখে যায়।

শিশুদের শো হয় গল্পভিত্তিক। এগুলোতে অনেক আনন্দ থাকে, আবেগ থাকে। চমৎকার গ্রাফিক্যাল ভিডিও হয়। এগুলো দেখলে শিশুরা ছবি, রং, প্রেক্ষাপটের সঙ্গেই ভাষার (শব্দের) মিল তৈরি করে, দ্রুত ভাষা শেখে। মানুষ কিন্তু যেকোনো ভাষায় প্রথমে বলতে ও শুনতে শেখে। লিখতে ও পড়তে শেখে পরে।

প্রতিদিন ৩০ মিনিট করে যদি ৩০ দিন দেখেন, আপনি অনেক ইংরেজি সহজেই শিখে ফেলবেন। ভালো হয় আপনার শিশুকে নিয়ে সঙ্গে দেখলে। এতে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে।

এরপর দেখবেন, আপনার আগে শিশুটা কত দ্রুত শিখে ফেলে এবং কেন দ্রুত শেখে—সেটা নিয়ে একটু ভাবুন, বিস্মিত ও আনন্দিত হোন!

এই কাজটা শুরু করুন। এবং আজই!

সূত্র : প্রথম আলো

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X