কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:১৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আঁচিল দূর করুন ঘরোয়া উপায়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্বকের এক বিব্রতকর সমস্যা হলো আঁচিল। শরীরের বিভিন্ন স্থানে এটি হতে পারে। ক্ষতিকর না হলেও এটি শারীরিক সৌন্দর্যের জন্য হানিকর। আবার একেবারে নিরীহও কিন্তু নয় এ আঁচিল। ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকে এতে।

এ নিয়ে সচেতন হওয়া জরুরি বলে জানিয়েছেন চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা।

পরামর্শ-১

কাঁচা গোল আলু আঁচিল দূর করার দারুণ এক প্রাকৃতিক উপাদান। সতেজ একটি কাঁচা আলু গোল গোল করে কাটুন। সেটি দিয়ে দিনে কয়েকবার আঁচিলের ওপর ঘষুন। ধীরে ধীরে দূর হয়ে যাবে।

পরামর্শ-২

আঁচিল দূরীকরণে আপেল সিডার ভিনেগার খুব কার্যকর। ভিনেগারে তুলো ভিজিয়ে আঁচিলের ওপর রেখে দিন। সারা রাত রাখবেন। ভিনেগারে থাকা অ্যাসিড প্রাকৃতিকভাবে আঁচিল পুড়িয়ে দেবে।

পরামর্শ-৩

ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েক দিন এমন করলেই আঁচিল ঝরে যাবে।

পরামর্শ-৪

আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। খোসার ভেতরের অংশ দিয়ে দিনে দু–তিনবার আঁচিলের ওপর ঘষুন কিংবা খোসার পেস্ট বানিয়ে নিন। সারা রাত আঁচিলের ওপর লাগিয়ে রাখুন। সকালে ধুয়ে ফেলুন।

পরামর্শ-৫

ত্বকের যত্নে রসুন খুব ভালো। রসুনের কয়েকটি কোয়া নিয়ে থেঁতলে নিন। তারপর তা আঁচিলের ওপর লাগিয়ে পরিষ্কার ফিতা দিয়ে বেঁধে রাখুন। কিছুক্ষণ পর কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নাটোরে পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি

উত্তাল সমুদ্র দেখতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী

সফলতার এক যুগ / ইউরোপ-আমেরিকায় ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা 

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১০

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

১১

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

১৩

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

১৪

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

১৫

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

১৬

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১৮

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১৯

ওমানে মার্কিন রাডার স্থাপনায় আইআরজিসির হামলা

২০
X