কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যেসব কারণে সংসারে উন্নতি হয় না

স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ।  ছবি : সংগৃহীত
স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি । ছবি : সংগৃহীত

দাম্পত্য জীবন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দাম্পত্য জীবনে সবাই সুখী হতে পারে না। অনেক সময় আয়-রোজকার ভালো করলেও কিছু কারণে সংসারে উন্নতি হয় না। এ বিষয়ে হাদিসের বর্ণনায় স্পষ্ট হয়ে উঠেছে। সংসারে উন্নতি না হওয়ার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করে যেসব অভ্যাস—

সকালে দেরি করে ঘুম থেকে ওঠা

যিনি সকাল সকাল ঘুম থেকে ওঠেন, তার যে কোনো কাজে রয়েছে বরকত। সংসারের জন্যও তা প্রযোজ্য। সকাল সকাল কাজ করার গুরুত্ব তুলে ধরে নবীজি হজরত মুহাম্মদ (সা.) বলেন, হে আল্লাহ! আপনি আমার উম্মতকে ভোরের (সকালের) বরকত দান করুন।

এ ছাড়া তিনি কোনো ছোট কিংবা বড় ক্যারাভান (মরুযাত্রীদল) কোথাও পাঠালে দিনের প্রথমভাগেই পাঠাতেন। (হাদিসটির) বর্ণনাকারী নিজে একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথমভাগে (ভোরে) পাঠাতেন, ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন। (আবু দাউদ ২৬০৬)

দুনিয়াবি বিষয়ে বেশি ঝুঁকলে

হজরত আনাস ইবনু মালিক (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহতায়ালা সেই ব্যক্তির গরিবি ও অভাব-অনটন দুচোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্নভিন্ন করে দেবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে, দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না।’ (তিরমিজি ২৪৬৫)

ইচ্ছাকৃতভাবে দেরিতে নামাজ পড়লে

অনেকেই অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। দুনিয়াতে তাদের সংসারেও উন্নতি হবে না। কেননা তারা নামাজ সম্পর্কে উদাসীন। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘এরপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা মাউন : আয়াত ৪-৫)

দুনিয়ার চিন্তায় পেরেশানি হলে

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহতায়ালা বলেন, হে আদম সন্তান! আমার ইবাদতে মগ্ন হও। আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার গরিবানা হাল দূর করব। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর পেরেশানি দিয়ে পূর্ণ করব এবং তোমার গরিবি দূর করব না। (ইবনে মাজাহ ৪১০৭, তিরমিজি ২৪৬৬)

ফজরের নামাজ কাজা করলে

ফজরের নামাজ কাজা করলে মহান আল্লাহতায়ালার রহমত থেকে বঞ্চিত হতে হয়। কারণ ফজরের নামাজ দিয়ে সকালবেলা বরকত ও রহমতের দিন শুরু হয়। ফজরের নামাজ কাজা করায় সংসারের যাবতীয় রহমত থেকে বঞ্চিত হতে হয়।

দান-সদকা না করলে

দান-সদকায় সম্পদে বরকত হয়। তাই কেউ যদি দান-সদকা না করে, তবে তার সংসারেও উন্নতি হয় না।

সংসারে নারীরা নিজেকে বেশি বিচক্ষণ মনে করলে

অনেক দম্পতি রয়েছে, যেখানে নারীরা নিজেদের পুরুষের চেয়ে বেশি বিচক্ষণ মনে করে। এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামতের আগে সমাজে নারীর শাসন চলবে’। এমনটি হলে ওই সংসারে উন্নতি আসবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X