কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছাদে বা বারান্দায় বাগান করলে গাছের যত্ন নেওয়ার দরকার হয়- যেন ভালো ফল বা ফুল পায়। বাজার থেকে নানা ধরনের সার কিনে ব্যবহার করলেও, ঘরেই পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়ে গাছের খেয়াল রাখা যায় একেবারে সহজে। যেমন- ডিমের খোসা।

অনেকেই হয়তো জানেন না, ডিমের খোসা গাছের জন্য দারুণ উপকারী। এই খোসা শুধু গাছকে পুষ্টি দেয় না, পোকামাকড় দূর করতেও সাহায্য করে। আর ভালো বিষয় হলো, এটা একেবারে প্রাকৃতিক ও সাশ্রয়ী উপায়।

আরও পড়ুন : কতদিন ব্যবহার করবেন একই বালিশের কভার? না জানলে বিপদ

চলুন, দেখি বাগানে ডিমের খোসা ব্যবহার করলে কী কী উপকার হতে পারে :

গাছের পুষ্টি বাড়ায় : ডিমের খোসায় থাকে প্রচুর ক্যালসিয়াম, যা গাছের গঠন শক্ত করতে সাহায্য করে। খোসা ধুয়ে শুকিয়ে হালকা ভেঙে একটা জালি থলে ভরে গাছে ঝুলিয়ে দিলে সেখান থেকে আস্তে আস্তে খোসাগুলো মাটিতে মিশে যায়। এতে গাছ প্রয়োজনীয় ক্যালসিয়াম পায়, যা তার স্বাস্থ্য ভালো রাখে।

পোকামাকড় তাড়াতে সাহায্য করে : বাজারের রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেও ডিমের খোসা দিয়ে প্রাকৃতিকভাবে পোকা দমন করা যায়। শুকনো খোসা গুঁড়া করে গাছের চারপাশে ছড়িয়ে দিলে তার ধারালো অংশগুলো ছোট নরম শরীরের পোকামাকড়ের জন্য বাধা তৈরি করে। এতে পোকার উপদ্রব কমে যায়।

কম্পোস্ট সার আরও উন্নত হয় : যদি আপনি নিজেই কম্পোস্ট সার বানান, তাহলে তাতে ডিমের খোসা মিশিয়ে দিন। এতে সার আরও বেশি পুষ্টিকর হয়, কারণ খোসার ক্যালসিয়াম মাটিতে ভালোভাবে কাজ করে এবং গাছকে আরও শক্তিশালী করে তোলে।

মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখে : গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য মাটির অম্লতা ও ক্ষারত্বের (pH) ভারসাম্য ঠিক রাখা জরুরি। ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম কার্বোনেট মাটির অতিরিক্ত অম্লতা কমিয়ে এনে ভারসাম্য বজায় রাখে, ফলে গাছের বৃদ্ধি ভালো হয়।

অপচয় কমে, পরিবেশের উপকার হয় : ডিম তো প্রায়ই খাওয়া হয়। খোসা ফেলনা না বানিয়ে কাজে লাগালে একদিকে যেমন অপচয় কমে, অন্যদিকে আপনি পরিবেশবান্ধব একটি অভ্যাস গড়ে তুলতে পারেন। এটা টেকসই জীবনের জন্য এক দারুণ পদক্ষেপ।

পাখিদের আকর্ষণ করে : বাগানে পাখি এলে তারা পরাগায়নে সাহায্য করে এবং ক্ষতিকর পোকা খেয়ে নেয়। পাখিদের ডিম পাড়ার সময় ক্যালসিয়ামের দরকার হয়, তাই তারা ডিমের খোসা খোঁজে। এতে বাগানের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে।

মাটির উর্বরতা বাড়ায় : ডিমের খোসা মাটিতে মিশে প্রয়োজনীয় খনিজ উপাদান সরবরাহ করে। এতে মাটির গুণমান উন্নত হয় এবং গাছ ভালোভাবে বেড়ে ওঠে।

ডিমের খোসার থলে কীভাবে ঝুলাবেন?

ডিম খাওয়ার পর খোসাগুলো ভালো করে ধুয়ে নিন যেন গন্ধ না থাকে। এরপর রোদে শুকিয়ে নিন। খোসাগুলো শুকিয়ে গেলে একটু চটকে নিন। এবার একটা হাওয়াযুক্ত জালি ব্যাগে ভরে বাগানে ঝুলিয়ে দিন। গাছের ডালে বা কোনো কাঠি গেঁথে থলেটি ঝুলিয়ে দিতে পারেন- যেখানে বেশি পুষ্টির দরকার।

আরও পড়ুন : কত দিন পর পর বিছানার চাদর ধোয়া উচিত? বিশেষজ্ঞ বলছেন যা

সুতরাং, প্রতিদিন খাওয়ার পর যে ডিমের খোসা আপনি ফেলে দিতেন, সেটাই এখন হতে পারে আপনার গাছের প্রাকৃতিক পুষ্টি ও সুরক্ষার এক দুর্দান্ত উপায়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X