কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শীতে চুল পড়ার সমস্যা, যেসব অভ্যাসে মিলতে পারে সমাধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতে চুল ঝরে পড়ার পরিমাণ অনেক বেড়ে যায়। বিশেষ করে মাথা জুড়ে খুশকি, চিরুনি দিয়ে আঁচড়ালেই উঠে আসছে গোছা গোছা চুল। এমন সমস্যা হয় অনেকেরই। শীতের মৌসুমে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। তার প্রভাব পড়ে ত্বকে এবং চুলেও। নিষ্প্রাণ হয়ে পড়ে চুল। কারও আবার চুল ঝরতেও শুরু করে। এমন সময় চুলের যত্ন কী ভাবে নেবেন?

ময়েশ্চারাইজার : মুখে যেমন নিয়মিত ময়েশ্চারাইজার মাখা দরকার, ঠিক তেমনই চুলেরও ময়েশ্চরাইজেশন প্রয়োজন হয়। মাথার ত্বকে আর্দ্রতা জোগাতে পারে তেল। চুলের উপযোগী যে কোনো তেল যেমন নারকেল, অলিভ, কাঠবাদামের তেল নিয়মিত মাথায় মালিশ করুন। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে। চুলে জেল্লা ফিরবে।

তেল মালিশ : বছরজুড়ে তেল মালিশ জরুরি। তবে শীতের দিনে তার গুরুত্ব আরও বাড়ে। শুষ্ক চুলে আর্দ্রতা জোগাতে, চুলের গোড়া মজবুত করতে ঈষদুষ্ণ তেল মাথার ত্বকে হালকা হাতে মাসাজ বা মালিশ করুন। প্রতি দিন সম্ভব না হলে সপ্তাহে অন্তত দু’তিন দিন।

গরম ভাপ : তেল মালিশের পর গরম জলে তোয়ালে ভিজিয়ে, সেটি নিংড়ে মাথায় জড়িয়ে নিন। তোয়ালে থেকে গরম ভাপ বা বাষ্প মাথার ত্বকে যাবে। চুল আর্দ্র রাখতে, তেল মাথার ত্বকের গভীরে প্রবেশ করাতে এই পদ্ধতি কার্যকর। মিনিট দশেক তোয়ালে জড়িয়ে স্নান করে নিন বা শ্যাম্পু করে নিলেও হবে।

গরম জলে স্নান নয় : বাথটাবে গরম পানিতে গা এলিয়ে বসে থাকতে সকলেরই ভাল লাগে। অন্তত পক্ষে শীতের দিনে গরম পানিতে গোছল করার মতো আরামদায়ক তো কিছুই হয় না। তবে এই আরামেই লুকিয়ে বিপদ। উষ্ণ পানিতে গোছল করা যেতেই পারে, তবে বেশি গরম পানিতে নয়। এতে ত্বক এবং চুলের আর্দ্রতা কমে যায়। চুল হয়ে পড়ে জেল্লাহীন।

বর্ম : ধুলো, ধোঁয়া, রোদের তাপ থেকে চুল বাঁচাতে পোশাকের সঙ্গে মানানসই টুপি পরতে পারেন। চুল খোলা না রেখে সুন্দর ভাবে কেশসজ্জা করতে পারেন। আবার কৌশলে ওড়না জড়িয়ে নিতে পারেন। তবে যতটা সম্ভব ধুলো-ময়লা থেকে চুল বাঁচাতে হবে।

অতিরিক্ত শ্যাম্পু নয় : চুল পরিষ্কার রাখতে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন। এটাও কিন্তু ভাল অভ্যাস নয়। নিয়মিত তেল মাখলেও, সপ্তাহে দু’তিন দিনের বেশি শ্যাম্পু করা ঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X