কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চুল পড়া বা পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? আপনি একা নন। অনেকেই এই সমস্যায় পড়েন। তবে সুখবর হলো, ঘরে বসেই কিছু সহজ অভ্যাস আর নিয়ম মেনে চললে চুল হয়ে উঠতে পারে ঘন, মজবুত আর প্রাণবন্ত।

এ বিষয়ে ইনস্টাগ্রামে দারুণ কিছু টিপস দিয়েছেন হেয়ার এক্সপার্ট ও ট্রাইকোলজিস্ট শোনা এনরাইট। তার মতে, চুলের যত্ন মানেই দামি পণ্য বা স্যালন নয়—বরং প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে।

চলুন দেখে নিই, কী সেই ৭টি কাজ যা চুল ঘন করতে সত্যিই কার্যকর

১. স্ক্যাল্প ম্যাসাজ করুন প্রতিদিন

দিনে মাত্র ৩-৫ মিনিট হালকা হাতে মাথা ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায়—চুল বাড়ে ভালোভাবে।

২. প্রোটিন সমৃদ্ধ খাবার খান

চুলের মূল উপাদানই হলো প্রোটিন। তাই ডিম, মাছ, মাংস, ডাল, বাদাম এগুলো নিয়মিত খেতে ভুলবেন না। পেট ভালো তো চুলও ভালো!

আরও পড়ুন : অল্প বয়সেই চুল পড়ে যাচ্ছে? উপকার মিলতে পারে ৫ ফলে

৩. সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন

অনেক শ্যাম্পুতে সালফেট থাকে, যা চুলের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে। চেষ্টা করুন স্ক্যাল্প-ফ্রেন্ডলি ও সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করতে।

৪. ভিটামিন ও সাপ্লিমেন্ট নিন (ডাক্তারের পরামর্শে)

বায়োটিন, ভিটামিন ডি, আয়রন, জিংক, ওমেগা-৩—এসব উপাদান চুলের জন্য খুবই উপকারী। তবে ডাক্তারের সঙ্গে কথা বলে সাপ্লিমেন্ট নেওয়াই সবচেয়ে ভালো।

৫. নিয়মিত রুটিন মেনে চলুন

আজকের যত্নে কালকের ফল মিলবে না—চুলের পরিবর্তন আসতে সময় লাগে। তাই ধৈর্য ধরুন, আর নিয়মিত রুটিনে যত্ন নিন।

৬. সিল্কের বালিশ ব্যবহার করুন

সুতির বালিশে ঘর্ষণে চুল ভেঙে যেতে পারে। সিল্কের বালিশের কভার চুলের ঘর্ষণ কমায়, ফলে চুল থাকে কম ক্ষতিগ্রস্ত।

৭. টাইট হেয়ারস্টাইল এড়িয়ে চলুন

প্রতিদিন শক্ত করে পনিটেইল বা বান বাঁধলে চুলের গোড়ায় চাপ পড়ে। এতে চুল পড়ার সমস্যা আরও বাড়ে। তাই চেষ্টা করুন হালকা হেয়ারস্টাইল করতে।

আরও পড়ুন : ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

মনে রাখুন, চুলের যত্নে ম্যাজিক বলে কিছু নেই। নিয়মিত যত্ন, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কম রাখা—এসবই একসঙ্গে কাজ করে। আর যদি সমস্যা অনেক বেশি হয়, তাহলে দেরি না করে একজন ভালো ট্রাইকোলজিস্ট বা হেয়ার এক্সপার্টের পরামর্শ নিন।

সুস্থ চুল মানেই শুধু সৌন্দর্য নয়, এটা আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। তাই চুলের যত্ন নিন মন দিয়ে!

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X