কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

জুঁইফুলের বিশেষ তেলে বাড়বে চুলের ঘনত্ব, তৈরি করবেন যেভাবে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানুষের জীবনে ফুলের প্রয়োজনীয়তা অনেক। কাউকে বরণ করার ক্ষেত্রেই যে শুধু ফুল ব্যবহার হয়ে থাকে এমন কিন্তু না। ত্বকচর্চা থেকে শুরু করে চুলের যত্নে ফুলের ব্যবহার হয়ে থাকে।

গোলাপের ভূমিকা রয়েছে ত্বকচর্চায়, তেমন চুলের যত্নে জুঁইফুল বেশ গুরুত্বপূর্ণ। এই ফুল দিয়ে তৈরি তেল কিন্তু চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে কাজ করে জুঁইফুলের তেল।

চুলের বিশেষজ্ঞরা বলছেন, জুঁইফুল দিয়ে তৈরি তেল কিন্তু চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে। পাশাপাশি, মাথার ত্বকের সংক্রমণও রুখে দিতে পারে এই তেল। বাজারে নামি-দামি বিভিন্ন সংস্থার জুঁইফুলের তেল পাওয়া যায়। কিন্তু সেসব বেশ খরচসাপেক্ষ। তবে বাড়িতেও এই তেল তৈরি করে ফেলা যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন-

উপকরণ

জুঁইফুল : এক মুঠো নারকেল তেল : এক কাপ ভিটামিন ই অয়েল : ২টি ক্যাপসুল রোজমেরি অয়েল : ৫ ফোঁটা

পদ্ধতি

১। টাটকা জুঁইফুল হলে প্রথমে ভালো করে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিন। ফুল শুকনো হলে আর ধোয়ার প্রয়োজন নেই।

২। এবার কাচের পাত্রে পরিমাণ মতো নারকেল তেল নিন। তবে নারকেল তেল ব্যবহার করতে না চাইলে কাঠবাদামের তেল, অলিভ অয়েল বা তিলের তেলও ব্যবহার করতে পারেন।

৩। এর মধ্যে দিয়ে দিন শুকনো ফুল। খেয়াল রাখতে হবে তেলের মধ্যে ফুলগুলো যেন পুরোপুরি ডুবে থাকে।

৪। তেলের মধ্যে মিশিয়ে নিন ভিটামিন ই এবং কয়েক ফোঁটা রোজমেরি অয়েল।

৫। এবার তেলের শিশির মুখ ভালো করে বন্ধ করে, এমন জায়গায় রাখুন যেখানে আলো, হাওয়া কম পৌঁছায়। পানি লাগতে পারে এমন জায়গায় রাখলেও কিন্তু চলবে না।

৬। এভাবে দুই থেকে চার সপ্তাহ রেখে দিতে হবে কাচের শিশি। মাঝেমধ্যে পরিষ্কার একটি চামচের সাহায্য তেল নাড়াচাড়া করে দিতে হবে।

৭। মাস খানেক এই অবস্থায় থাকার পর ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নিতে হবে। তেলের মধ্যে থাকা জুঁইফুলগুলো তুলে ফেলে দিতে পারেন।

৮। পরিষ্কার অন্য একটি কাচের শিশিতে তেল ঢেলে রেখে দিন। স্নান করার আধঘণ্টা আগে এই তেল মেখে রাখুন। হালকা গরমও করে নিতে পারেন।

৯। তার পর হালকা কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X