কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

টিয়ার গ্যাসের প্রভাবে কী করবেন?

পুরোনো ছবি
পুরোনো ছবি

সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে প্রায়ই টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস ছুড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাঁদুনে গ্যাস শুধু যে অবরোধ-হরতালকারীদের ছত্রভঙ্গ করছে তা নয়, সাধারণ মানুষও এতে আক্রান্ত হচ্ছে।

টিয়ার গ্যাসের প্রভাব থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. আরফিন জাহান।

তিনি জানান, টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন। এটি একটি রাসায়নিক অস্ত্র যা ল্যাক্রিমাল গ্রন্থির স্নায়ুকে উদ্দীপিত করে এবং চোখ, নাক, মুখ এবং ফুসফুসের শ্লেষ্মা ঝিল্লিকে প্রভাবিত করে। এতে চোখ দিয়ে পানি পড়া, চোখে জ্বালাপোড়া, চোখে ব্যথা, অতিরিক্ত লালা, হাঁচি, কাশি, শ্বাস নিতে অসুবিধা, ত্বকে জ্বালা-যন্ত্রণা এবং সাময়িক অন্ধত্বও হতে পারে।

টিয়ার গ্যাসের প্রভাবে কী করবেন?

টিয়ার গ্যাসের কোনো প্রতিষেধক নেই, তাই এর প্রভাবে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো কমাতে নিম্নোক্ত নিয়মগুলো করণীয়-

১. অতি দ্রুত টিয়ার গ্যাসের উৎস থেকে দূরে সরে যেতে হবে। ২. চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। ৩. ঠান্ডা পানি অথবা নরমাল স্যালাইন দিয়ে ১০-১৫ মিনিট ধরে দুই চোখ ধুয়ে ফেলুন। বোতলের মুখে ছিদ্র করে অথবা স্প্রে নজল লাগিয়ে ৪৫° কোণ করে চোখের ভেতরের কোনার দিক থেকে বাইরের কোনার দিকে পানি ঢেলে চোখ ধুয়ে পরিষ্কার করুন। (কোনোভাবেই গরম পানি বা দুধ বা অন্য কোনো তরল কিছু ব্যবহার করা যাবে না।) ৪. পোশাক পরিবর্তন করে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। (সাবান ও পানি দিয়ে গোসল করে নেওয়া ভালো।)

উপরের নিয়ম গুলি ব্যথা কমাবে না কিন্তু লক্ষণগুলো উপশমের জন্য সাহায্য করবে। এ ছাড়া অন্য কোনো গুরুতর জটিলতা দেখা দিলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হোন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১০

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১১

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১২

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৩

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৫

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৬

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৭

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৯

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

২০
X