সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি

সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি। ছবি : সংগৃহীত
সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে মায়ের আহাজারি। ছবি : সংগৃহীত

পুলিশের ছোড়া টিয়ার শেলের গ্যাস থেকে সন্তানকে বাঁচাতে মেট্রোরেলের গেট ধরে আহাজারি করেন এক মা। বুধবার (২৭ আগস্ট) বেলা ৩টার দিকে রাজধানীর শাহবাগ মেট্রো রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন এক গণমাধ্যমকর্মী। ক্যাপশনে তিনি লেখেন, ‘রাস্তায় সংঘর্ষ, নিজ সন্তানকে বাঁচাতে মেট্রোরেলে নিরাপত্তা পেতে পাগল মা।

আরেক গণমাধ্যমকর্মী ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস, সন্তানকে বাঁচাতে মেট্রোরেলে নিরাপত্তা পেতে মায়ের আকুতি।’

এ ছাড়া কমেন্টে কিছুদিন পর একেক দাবি নিয়ে আন্দোলন করে সড়কে মানুষকে ভোগান্তি ও দুর্ভোগের হাত থেকে থেকে মুক্তি দেওয়ার জন্যও অনেকে সরকারের ‍দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে আজ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল-জলকামান নিক্ষেপ করে।

এ সময় ছোট সন্তানের নিরাপত্তা পাওয়ার জন্য মেট্রোরেলের গেট ধরে টানাটানি শুরু করে ওই মা। অনেকক্ষণ আহাজারি করেন তিনি। কিন্তু ভেতর থেকে কাউকে গেট খুলতে দেখা যায়নি। তৎক্ষণাৎ ওই নারী ও শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, তিন দফা দাবিতে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক সাংবাদিকসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ডিপ্লোমাধারীদের কোটা বাতিলে প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কমিটি গঠন করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X