কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:২০ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নেতাদের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ। ছবি : সংগৃহীত
কেরানীগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ। ছবি : সংগৃহীত

কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার সাংবাদিক আরিফ সম্রাটের ওপর মব সৃষ্টি করে হামলার চেষ্টা ও জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে। এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদ (২৬) সহ ২০/২৫ জন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শাক্তা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম, কিশোর গ্যাং লিডার সৈকত, নাজিরসহ ২০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী সেই সাংবাদিককে শাসাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় এযাত্রায় তিনি বেঁচে যান বলেও জানান তিনি।

এর আগে, গত জুলাই আন্দোলনে ৪ আগস্ট ঘাটারচরে আওয়ামী লীগের একটি মিছিল থেকে ছাত্র-জনতার উপর হামলা ও গুলির একটি ভিডিও ধরা পড়ে সাংবাদিক আরিফ সম্রাটের ক্যামেরায়। পরে সেই ভিডিও ব্যাপকভাবে প্রচার হলে অনেকেই গ্রেপ্তার হন। যার মাঝে অভিযুক্তদের স্বজনরাও ছিল। ধারণা করা হচ্ছে, এরপর থেকেই তারা সাংবাদিক আরিফ সম্রাটের বিরুদ্ধে চক্রান্ত করছে।

আরিফ সম্রাট বলেন, আমাকে সামাজিকভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি। সাংবাদিকের ওপর হামলাকারী অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X