খুলনা ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:৫৩ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আহত ১৫

খুলনায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
খুলনায় জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

খুলনায় জাতীয় পার্টি (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের ১৫ থেকে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু জানান, শনিবার সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে ৫০-৬০ জনের গণঅধিকার পরিষদের একটি মিছিল কার্যালয়ের সামনে এসে মারমুখী অবস্থান নেয়। তখন আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটকগুলো তালাবদ্ধ করি। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভেঙে ফেললেও অন্যটি ভাঙতে পারেনি। তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।

হামলার বিষয়টি স্বীকার করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসম্পাদক এস কে রাশেদ বলেন, জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫-২০ নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম কালবেলাকে বলেন, গণঅধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X