ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪৯ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিলেন ৩ যুবক, অতঃপর...

সুতিয়া নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল। ছবি : কালবেলা
সুতিয়া নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি দল। ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে জসিম উদ্দিন মোড়ল (৪৫) এক ব্যক্তির নিখোঁজ হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মশাখালী মুখী ব্রিজ ঘাট সুতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিরা হলেন—মুখী গ্রামের মৃত হাশেম মোড়লের ছেলে জসিম মোড়ল, কামাল কাইয়ার ছেলে ফাহিম কাইয়া এবং সোহেল ভালুকা উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী নদীর পাড় সূত্রধর বাড়ি শারদীয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যায় পাগলা থানা পুলিশের একটি দল। পুলিশ দেখে ভয়ে নদীতে তিনজন ঝাঁপ দেন। নদী থেকে দুজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও একজন পানিতে তলিয়ে যায়।

ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যমতে, সুতিয়া নদীতে তিন যুবক পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দেন। এ সময় দুজন সাঁতরে ওপাড়ে উঠতে পারলেও জসিম মোড়ল নামের এক যুবক পানিতে তলিয়ে যায়। ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে উদ্ধার অভিযানে নেমে রাত ৭টায় স্থগিত ঘোষণা করেন। নিখোঁজ জসিম উদ্দিনের মরদেহ উদ্ধারে ডুবুরি দল চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলমকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১০

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১১

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১২

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৩

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৪

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

১৫

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

১৬

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

১৭

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১৮

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১৯

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

২০
X