কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০২:০৫ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

আসিফের ঝোড়ো ইনিংসও পাকিস্তানের জয় থামাতে পারল না

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। শনিবার তারা আমিরাতকে ৩১ রানে হারালেও সবার নজর কেড়ে নিয়েছেন স্বাগতিকদের ব্যাটার আসিফ খান। তার ঝোড়ো ফিফটি সত্ত্বেও জয়ের হাসি হেসেছে পাকিস্তানই।

প্রথমে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ২০৭ রান। জবাবে আমিরাত থামে ১৭৬ রানে।

পাকিস্তানের ইনিংসের শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহান ফিরলে চাপ আসে পাকিস্তানের ওপর। তবে সাইম আয়ুব আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৩৮ বলে ৬৯ রানের ইনিংস, যেখানে ছিল ৭ চার ও ৪ ছক্কা। তাকে যোগ্য সঙ্গ দেন হাসান নবী, মাত্র ২৬ বলে ৫৬ রান হাঁকিয়ে। তার ইনিংসে ছিল ২ চার ও ৬ ছক্কার মার। এ ছাড়া মোহাম্মদ নওয়াজও করেন দ্রুত ২৫ রান। শেষদিকে উইকেট হারালেও পাকিস্তান পৌঁছে যায় ২০৭ রানে।

লক্ষ্য তাড়ায় ভালো শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ১৮ বলে ৩৩ রান, তবে রান আউট হয়ে ফেরেন। এরপর চাপে পড়লেও আসিফ খান একাই প্রতিরোধ গড়েন। মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করার পর তিনি খেলেন ৩৫ বলে ৭৭ রানের দারুণ ইনিংস, যাতে ছিল ৬ চার ও ৬ ছক্কা। তার সঙ্গে ধ্রুব পারাশার কিছুটা সঙ্গ দিলেও জয়ের জন্য প্রয়োজনীয় গতি পায়নি আমিরাত।

শেষ দিকে হাসান আলীর ঝলকে ভেঙে পড়ে স্বাগতিকদের স্বপ্ন। ইনিংসের শেষ ওভারে তিনি ফেরান আসিফ খানকে। ফলে ৩১ রানের হার এড়াতে পারেনি আমিরাত।

পাকিস্তানের হয়ে হাসান আলী নেন ৩ উইকেট, যদিও খরচ করেছেন ৪৭ রান। মোহাম্মদ নওয়াজ ছিলেন সবচেয়ে কৃপণ, ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ২ উইকেট। সাইম আয়ুব ও সালমান মির্জা পান একটি করে উইকেট।

অন্যদিকে আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিক ও সাঘির খান ভালো বল করেছেন, তবে পাকিস্তানি ব্যাটারদের ঝড় থামাতে পারেননি।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো পূর্ণ পয়েন্ট পেল পাকিস্তান। ফলে ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল তারা। আসিফ খানের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও স্বাগতিকদের জন্য এটি রইল এক হতাশার দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপু মণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X