কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ এএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

যেসব খাবার খেলে চুল ভালো থাকবে

রুক্ষ, ডগা ফাটা চুল। ছবি : সংগৃহীত
রুক্ষ, ডগা ফাটা চুল। ছবি : সংগৃহীত

অফিসে, ঘরে বা বাইরে বিভিন্ন কাজ, ব্যস্ততা, ছোটাছুটির জন্য চুলের বাড়তি যত্ন নেওয়ার সুযোগ খুব কমই পাওয়া যায়। সূর্যের ক্ষতিকর রশ্মি, প্রতিদিনের ধুলোবালির কারণে চুলের ক্ষতি হয়। এ জন্য নিয়মিত পরিচর্যা দরকার।

নিয়মিত তেল মাখা থেকে শুরু করে বিভিন্ন কিছু ব্যবহার, চুল পরিষ্কার করা, বিভিন্ন ধরনের তেল মালিশ করা হয়ে থাকে রুক্ষ, ডগা ফাটা চুলের যত্নে। কিন্তু, শুধু এতেই কি চুল ভালো থাকবে?

বিভিন্ন কারণে চুল ঝরে বা রুক্ষ হয়ে পড়ে। এ ধরনের সমস্যা তখনই দেখা দেয় যখন পর্যাপ্ত পানীয় ও পুষ্টিকর খাদ্যের ঘাটতি পরে।

কেরাটিন নামে প্রোটিন হলো চুলের অন্যতম গুরুত্বপূ্র্ণ উপাদান। তাই সুন্দর ঘন চুল পেতে খাবারে প্রোটিন, ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট সব কিছুই খাকা দরকার।

নিয়মিত কোন কোন খাবার খেলে চুল ভালো থাকে?

বাদাম

প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও খনিজ পাওয়া যায় বিভিন্ন ধরনের বাদামে। সুস্বাস্থ্যের জন্য প্রতিটি উপাদানই জরুরি। বায়োটিন, ভিটামিন ই থাকে কাঠবাদাম ও আখরোটে। যা চুল ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত ভিটামিন ই। চুলের পুষ্টি জোগাতে ও প্রদাহ কমাতে ফ্যাটি অ্যাসিড ভালো ভূমিকা রাখে।

মাছ ও ডিম

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও বায়োটিন পাওয়া যায়। প্রোটিন সমৃদ্ধ খাবার চুল ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া, মাছেও ভালো মানের প্রোটিন বিদ্যমান। তাছাড়া পমফ্রেট, কাতলা, ইলিশ মাছগুলোতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ডিম ও মাছে ফসফরাস, জ়িঙ্ক থাকে যা চুল ভালো রাখতে জরুরি।

পালংশাক

পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে। চুলের ফলিকলে অক্সিজেন সরবরাহে আয়রন দরকার। এই শাকে ভিটামিন এ এবং সি পাওয়া যায়। ভিটামিন সি ত্বক ও চুলের জন্য কার্যকরী। এ ভিটামিন দুটি মাথার ত্বকে সিবাম উৎপাদনে সাহায্য করে। মাথার ত্বক থেকে সিবাম নিঃসৃত হয়, যা চুলকে আর্দ্র রাখতে ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।

এ ছাড়াও আমলকি, মিষ্টি আলু, বিভিন্ন রকমের ফল, বীজ ইত্যাদি চুল ও মাথার ত্বকের জন্য উপকারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

১১

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

১২

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

১৩

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৪

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

১৬

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

১৭

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

১৮

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১৯

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

২০
X