কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

পেঁয়াজেই লুকিয়ে আছে চুল পড়ার সমাধান

পেঁয়াজ। ছবি : সংগৃহীত
পেঁয়াজ। ছবি : সংগৃহীত

পেঁয়াজের অনেক উপকারিতা থাকলেও মাথায় তা ব্যবহার করতে অনীহা অনেকের। পেঁয়াজের ঝাঁঝালো গন্ধই এর কারণ। তবে গন্ধ এড়াতে বিভিন্ন কন্ডিশনার, শ্যাম্পু ও তেলে পেঁয়াজের নির্যাস দিয়ে চাইলেই এটা ব্যবহার করতে পারেন।

চুলের বিভিন্ন সমস্যা সমাধানে পেঁয়াজের রস ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহৃত হয়। যেমন- নতুন করে চুল গজানো বা মাথার ত্বকের সংক্রমণ রোধে। এ ছাড়া এটি চুলের গঠনগত প্রোটিন কেরাটিনের মান ভালো করে। পেঁয়াজের তীব্র গন্ধের জন্য এটি ব্যবহারে অনীহা থাকলেও ইদানীং পেঁয়াজের নির্যাস ব্যবহার করছে বিভিন্ন প্রসাধনী সংস্থা। তাদের প্রসাধনীতে আলাদা করে সুগন্ধি মেশানো হয়। তাই পেঁয়াজের উগ্র গন্ধ অস্বস্তিতে ফেলে না ততটা। কিন্তু এমন কী রয়েছে এর মধ্যে?

নতুন চুল গজাতে কীভাবে কাজ করে পেঁয়াজের রস?

১) সালফার রয়েছে পেঁয়াজের রসে। এটি উদ্দীপক হিসেবে কাজ করে। ফলিকল থেকে বিশেষভাবে নতুন চুল গজাতে সাহায্য করে।

২) চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ হলে। পেঁয়াজের রস ব্যবহারে কোনো রকম ব্যাক্টেরিয়া বা ছত্রাক মাথার ত্বকে বাসা বাঁধতে পারে না।

৩) পেঁয়াজের রস মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। ভালো রক্ত চলাচলের ফলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায় চুলের ফলিকলে।

পেঁয়াজ থেকে রস বের করবেন কীভাবে?

পেঁয়াজ মিহি করে বেটে নিন ব্লেন্ডার বা মিক্সিতে। তারপর সেই পেঁয়াজ বাটা ঢেলে দিন পাতলা সুতির কাপড়ে। চাইলে ব্যবহার করতে পারেন ছাঁকনিও। এরপর রস বের করতে হবে ছেঁকে।

পেঁয়াজের রস কীভাবে মাখবেন?

মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে মাথায় আগে করতে হবে শ্যাম্পু। তবে পেঁয়াজের রস ভিজে চুলে মাখা যাবে না। চুল ভালো করে আগে শুকিয়ে নিতে হবে। এরপর তুলো পেঁয়াজের রসে ভিজিয়ে তা মেখে নিন মাথার ত্বকে। পেঁয়াজের রস অন্ততপক্ষে আধ ঘণ্টা মেখে রাখুন মাথায়। পেঁয়াজের গন্ধ এবং ঝাঁঝ সহ্য করতে পারলে রেখে দিতে পারেন সারা রাত। পরের দিন মাথায় শ্যাম্পু করে কন্ডিশনার মাখলেই শেষ হবে কাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১০

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১২

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৩

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৪

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৫

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৬

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৭

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

২০
X