কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো

শীতে অসুস্থ হতে না চাইলে খেতে পারেন এই সুপারফুডগুলো
ছবি : সংগৃহীত

শীতে সময় সবাই ঠান্ডা জনিত রোগে বেশি আক্রান্ত হয়। যেমন- জ্বর, সর্দি, কাশি ইত্যাদি। তাই শীতে আমাদের স্বাস্থ্যর বিশেষ যত্ন নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো এ শীতে স্বাস্থ্যর যত্ন নেব কীভাবে? আমাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিনের খাবারে প্রয়োজন ম্যাগনেসিয়াম।

চিকিৎসকদের মতে, আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ম্যাগনেসিয়াম। বিশেষ করে শীতকালে শরীরে এর সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কারণ ম্যাগনেসিয়াম রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এমন কিছু খাবার আছে, যেখানে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। সেসব খাবারগুলো হলো-

রাজমা

রাজমা যা কিডনি বিনস্ নামেও পরিচিত। এ খাবারে প্রচুর পরিমানে ম্যাগনেসিয়াম থাকে। শরীরে ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করতে রাজমা প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন। একই সঙ্গে এ খাবার খেলে শীতকালে রোগ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারেন।

চিনাবাদাম

ম্যাগনেসিয়ামের আরেকটি ভালো উৎস হলো চিনাবাদাম। বিকালের নাশতা বা সন্ধ্যায় খাবারের তালিকায় চিনাবাদাম রাখতে পারেন। চিনাবাদাম একই সঙ্গে স্নায়ুর কার্যকারিতা উন্নত করে এবং শক্তির উৎস হিসেবে কাজ করবে।

বাদাম

ছোট-বড় সবাই বাদাম পছন্দ করেন। তবে, আপনি কি জানেন, মস্তিষ্ককে সুস্থ রাখতে বাদাম কার্যকরি ভূমিকা রাখে? বাদাম শরীরের ম্যাগনেসিয়ামের অভাবও দূর করে। ক্লান্তি দূর করতেও ভূমিকা রাখে এ খাবার।

শাক

সবুজ শাকসবজি সবসময়ই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে বিশেষ করে, পালং শাক আয়রনের অন্যতম একটি উৎস। আয়রনের পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। এ শাক পেশী পুনরুদ্ধারে এবং হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে।

চিয়া

অনেকে ওজন কমাতে চিয়া সিড খেয়ে থাকেন। তবে অনেকেই জানেন না চিয়া সিড ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করে থাকে। একই সঙ্গে হাড়ের স্বাস্থ্যের উন্নতিও সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিলো ৪ নির্দেশনা

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১০

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১১

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১২

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

১৩

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১৪

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৫

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১৬

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১৭

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১৮

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৯

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

২০
X