কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৫৬- সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন।

১৭৫২ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কর্তৃক যুক্তরাষ্ট্রের প্রথম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন।

১৭৯৪ - যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্ম উন্মুক্ত করা হয়।

১৯১৬ - জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেওয়ায় ইমা গোল্ডম্যান গ্রেপ্তার।

১৯১৯ - জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত।

১৯৩৭ - ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটর্স স্বীকৃতি দেওয়ায় কর্মবিরতির সমাপ্তি।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত।

১৯৫৩ - ইসরাইলের সঙ্গে সোভিয়েট ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন।

১৯৫৩ - গ্রিস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু।

১৯৬৪ - তাইওয়ান ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

১৯৭৮ - চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের ওপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা।

১৯৭৯ - আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলকে জাতীয় স্মারকস্তম্ভ হিসাবে ঘোষণা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীমোরারজি দেশাইের আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনির নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা।

১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলা।

জন্ম

১৮৪৭ - টমাস আলভা এডিসন, মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী।(মৃ.১৯৩১)

১৮৬১ -ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব, সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী (মৃ.২৭/১০/১৯০৭)

১৮৮২ - ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, একজন বাঙালি কবি ও ছড়াকার।(মৃ.২৫/০৬/১৯২২)

১৯০২ - গোপাল হালদার, সাহিত্যিক, সাহিত্যতাত্ত্বিক ও স্বাধীনতা সংগ্রামী।(মৃ.০৩/১০/১৯৯৩)

১৯১৫ - রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩৮ - বেভান কংডন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।

১৯৪৩ - আসাদ চৌধুরী, বাংলাদেশি লেখক ও কবি।

১৯৪৪ - বুদ্ধদেব দাশগুপ্ত ভারতের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও কবি।(মৃ.২০২১)

মৃত্যু

৬৪১ - হেরাক্লিউস, বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট।

১৬৫০ - রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।(জ.৩১/০৩/১৫৯৬)

১৯৪৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।

১৯৬২ - সজনীকান্ত দাস ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক।(জ.২৫/০৮/১৯০০)

১৯৭৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশি বাঙালি সাহিত্যিক।(জ.১৯০৪)

১৯৭৮ - সত্যপ্রিয় রায়, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা। (জ.১৯০৭)

১৯৮০ - রমেশচন্দ্র মজুমদার ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ। (জ.৪/১২/১৮৮৪)

২০২২ - ভারতীয় বাঙালি অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকান থেকে তুলে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে জখম

সাক্ষাৎকারে ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসি / বিরোধী দল গোল খাচ্ছে, সরকারি দল গোল দিচ্ছে

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ইনসাফ নিয়ে কোরআনের যে ২০ আয়াত প্রতিটি মুসলিমের জানা উচিত

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

১০

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

১১

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

১২

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

১৩

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

১৪

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

১৫

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

১৭

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৮

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

১৯

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

২০
X