কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

খাবার টাটকা রাখতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন

ফ্রিজে খাবার রাখছেন এক নারী। ছবি : সংগৃহীত
ফ্রিজে খাবার রাখছেন এক নারী। ছবি : সংগৃহীত

খাবার টাটকা ও স্বাদ-গন্ধ ঠিক রাখতে রেফ্রিজারেটর বা ফ্রিজের বিকল্প নেই। সঠিক তাপমাত্রায় যন্ত্রটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীর করে খাবারকে কয়েক দিন বা সপ্তাহ ধরে ঠান্ডা এবং খাওয়ার জন্য নিরাপদ রাখতে পারে। এমনকি ভালো মানের ফ্রিজারগুলো কখনো কখনো অনির্দিষ্টকালের জন্যও খাবার ব্যাকটেরিয়ামুক্ত রাখতে সক্ষম। তবে এ জন্য অবশ্যই ফ্রিজের তাপমাত্রা সঠিক মাত্রায় রাখতে হবে।

ফ্রিজারের ক্ষেত্রে ০° ফারেনহাইট তাপমাত্রা খাবার পুরোপুরি হিমায়িত রাখে। কিন্তু অনেক ফ্রিজের তাপমাত্রা ফারেনহাইট বা সেলসিয়াসে দেখা যায় না। সাধারণত সেসবে ১ থেকে ৫ নম্বরের একটি সিরিজ থাকে। ১ সবচেয়ে ঠান্ডা এবং ৫ সবচেয়ে উষ্ণ। কোনো ক্ষেত্রে রেফ্রিজারেটরে সুনির্দিষ্ট তাপমাত্রা নির্ধারণের জন্য ডিজিটাল নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। তাপমাত্রা সম্পর্কে জ্ঞান না থাকলে তখনও সেটিংস ঠিক করতে আপনার হিমশিম খেতে হতে পারে।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পরামর্শ হলো, রেফ্রিজারেটরের তাপমাত্রা ৪০° ফারেনহাইট বা তার নিচে এবং ফ্রিজারের তাপমাত্রা ০° ফারেনহাইট বা তার নিচে থাকা উচিত। তবে আদর্শ রেফ্রিজারেটরের তাপমাত্রা আসলে কম। ৩৫° থেকে ৩৮° ফারেনহাইটের (অথবা ১.৭ থেকে ৩.৩° সেলসিয়াস) মধ্যে থাকা ভালো। এই তাপমাত্রার পরিসরটি যতটা সম্ভব হিমাঙ্কের কাছাকাছি রাখতে হবে। আবার খুব বেশি ঠান্ডার ফলে খাবার জমে গুণগত মান নষ্ট যাতে না হয়, সেটিও খেয়াল রাখতে হবে।

৩৫° থেকে ৩৮° ফারেনহাইট জোনের ওপরে তাপমাত্রা কোনোভাবেই রাখা যাবে না। ফ্রিজের অন্তর্নির্মিত তাপমাত্রা পরিমাপক সঠিক না থাকলে খাবার দ্রুত নষ্ট হতে পারে। এমনটি হলে সালমোনেলা এবং ই. কোলাইয়ের মতো ব্যাকটেরিয়াজনিত কিছু পেটের সমস্যার জন্য নিজেকে প্রস্তুত রাখুন।

এক্সপার্টরা বলছেন, ফ্রিজে হঠাৎ প্রচুর নতুন, উষ্ণ খাবার রাখলে তাপমাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে আরও কমাতে হবে। নইলে ভেতরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ফ্রিজটাই নষ্ট হয়ে যেতে পারে। খাবার ঠান্ডা হয়ে গেলে ম্যানুয়ালি ফ্রিজারের তাপমাত্রা আগের পর্যায়ে নিয়ে আসতে পারেন। কারণ, ফ্রিজারকে খুব ঠান্ডা তাপমাত্রায় রাখলে আপনার ইউটিলিটি বিল বেড়ে যাবে এবং খাবারের আর্দ্রতা এবং স্বাদ নষ্ট হতে পারে। যদি ফ্রিজারে প্রচুর পরিমাণে বরফ জমে; তাহলে এটি নিশ্চিত লক্ষণ যে আপনার ফ্রিজারের তাপমাত্রা খুব ঠান্ডা।

যেসব ফ্রিজ বা রেফ্রিজারেটরে তাপমাত্রা একেবারেই দেখা যায় না; সেগুলোর ক্ষেত্রে কিছুটা ঝামেলা পোহাতে হয়। থার্মোমিটার ছাড়া আপনি জানতে পারবেন না—এই সিরিজ সংখ্যার নিয়ন্ত্রক বাটন চাপলে তাপমাত্রা প্রকৃতপক্ষে কত ডিগ্রিতে কত পরিমাণে পৌঁছায়। এ ক্ষেত্রে অনলাইনে বা যে কোনো বাড়ির দোকান থেকে একটি সস্তা ফ্রিস্ট্যান্ডিং অ্যাপ্লায়েন্স থার্মোমিটার কিনতে পারেন। থার্মোমিটারটি আপনার ফ্রিজ বা ফ্রিজারে ২০ মিনিট রাখুন। তারপর রিডিং পরীক্ষা করুন। এরপর সিদ্ধান্ত নিন। আদর্শ তাপমাত্রার কাছাকাছি রাখতে কোন সংখ্যাটি বাছাই করলেন, তা পরিবারের অন্য সদস্যদের জানাতে ভুলবেন না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X