কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব সমুচা দিবস

আজ বিশ্ব সমুচা দিবস। ছবি : সংগৃহীত
আজ বিশ্ব সমুচা দিবস। ছবি : সংগৃহীত

৫ সেপ্টেম্বর, আজ বিশ্ব সমুচা দিবস। দিবসটির যাত্রা শুরুর দিনক্ষণ যথাযথভাবে জানা যায় না। তবে বাঙালির এমন একটা প্রিয় খাবারের জন্য বিশেষ দিবসই রয়েছে একটি, এটিও তো বেশ চমকজাগানিয়া তথ্য। সমুচাপ্রিয় ভোজনরসিকেরা, দিবসটি কিন্তু উদ্‌যাপন করতেই পারেন।

বাদাম, পেস্তাবাদাম, পেঁয়াজ ও মশলার মিশেলে সিদ্ধ মাংসের কিমা গমের আটার পাতলা মোড়কে মুড়িয়ে ঘন ঘিয়ে ভাজা খাবার মোটামুটি এভাবেই সমুচাকে সংজ্ঞায়িত করেছেন বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। তবে কালের পরিক্রমায় বাদাম-পেঁয়াজ-মশলা-মাংসের কিমার পাশাপাশি এতে যুক্ত হয়েছে আরো নানা রকম উপাদান।

বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানে খাবারটি এতো জনপ্রিয় যে, রেস্তোরাঁ থেকে শুরু করে রাস্তার পাশের দোকানেও পাওয়া যায়।

ন্যাশনাল টুডের তথ্য বলছে, দশম শতাব্দীর গ্যাস্ট্রোনমিক সাহিত্যে সমুচার উল্লেখ পাওয়া যায়। অনেক মধ্যযুগীয় ফার্সি বইয়ে 'সানবোসাগ' উল্লেখ আছে। যা সমুচার প্রাথমিক আকৃতি ও পারস্য পেস্ট্রির কাছাকাছি একটি খাবার।

আবার ঐতিহাসিক বিবরণে 'সাম্বুসাক', 'সাবুসাক', এমনকি 'সানবুসাজ'কে ছোট ছোট কিমা ভরা ত্রিভুজ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেগুলো তখনকার ভ্রমণরত বণিকরা ক্যাম্পফায়ারের চারপাশে বসে খেতেন।

এই তথ্য সূত্র অনুসারে, ওই সময় বণিকরা মধ্য এশিয়া থেকে উত্তর আফ্রিকা, পূর্ব ও দক্ষিণ এশিয়ায় ভ্রমণ করেছিলেন। তারা যেখানে গিয়েছিলেন সেখানে সমুচাও পৌঁছেছিল।

চতুর্দশ শতাব্দীতে ইবনে বতুতা যখন ভারত সফর করেন, তখন তিনি মুহাম্মদ বিন তুঘলকের দরবারে ভোজসভার একটি খাবারের কথা নথিভুক্ত করেন। সেটি ছিল ত্রিভুজ পেস্ট্রিতে কিমা, মটর, পেস্তা, বাদাম দিয়ে ভরা একটি খাবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ ১০ হাজার টাকা

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

কমছে পানি, খাগড়াছড়িতে উন্নতির পথে বন্যা পরিস্থিতি

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

১০

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

১১

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

১২

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

১৩

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

১৪

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১৫

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

১৬

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

১৭

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

১৮

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

২০
X